বিনোদন

প্রদীপ জ্বালিয়ে দীপাবলির বার্তা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, দেখুন ভিডিও

ইদানিং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ থাকতে শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কয়েকটি কথা উদ্ধৃত করে ক্যাপশন দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, দীপাবলি আলোর উৎসব।, আলো সবার জন্য। কিন্তু আতসবাজির বিষাক্ত ধোঁয়ায় এই মহামারীর সময়ে অনেকেই অসুস্থ হয়ে পড়বেন। তাই মানবিকতার খাতিরে দীপাবলি শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে উদযাপন করার বার্তাই দিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়াঙ্কার এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। প্রিয়াঙ্কার এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরাও প্রিয়াঙ্কাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

বহু জায়গায় করোনা এই মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেছে। এই মহামারীর সময়ে আতসবাজির দূষিত ধোঁয়া মানুষের আরও ক্ষতি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে রাজস্থান, দিল্লি, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মহামারীর কারণে আতসবাজি ব্যবহারের উপর আইনত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট, এই বছরের মতো দীপাবলিতে আতসবাজি বিক্রি ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় থেকে সাধারণ মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছিলেন। তবে এই কথা তিনি মিডিয়ায় প্রচার করার পক্ষপাতী ছিলেন না। এছাড়াও প্রিয়াঙ্কা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সচেতনতা-মূলক বার্তা দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার তার সাথেই যুক্ত হল দীপাবলির সচেতনতা-মূলক এই ভিডিওটি।  এছাড়া প্রিয়াঙ্কার নিজের পোষ্য রয়েছে।  তাই তিনিও অনুভব করেন, আতসবাজির আওয়াজে পোষ্যদের অসুবিধার কথা।  আতসবাজির আওয়াজ পশু-পাখিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর।  তাই প্রিয়াঙ্কা সহ বহু সেলিব্রিটি এবার সরব হয়েছেন আতসবাজির বিরুদ্ধে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026