নয়াদিল্লি: কিছুক্ষণের জন্য হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে মুছে দেওয়া হল তাঁরই ছবি৷ কিন্তু কেন? কারণ, জানা গিয়েছে,কপিরাইট সংক্রান্ত সমস্যার জেরেই সাময়িকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্যুইটার কর্তৃপক্ষ৷ কিছুক্ষণের মধ্যেই অবশ্য সমস্যার সমাধান হয়৷ ট্যুইটার অ্যাকাউন্টে ফিরে আসে অমিত শাহের প্রোফাইল ছবি৷
আজ, শুক্রবার সকালেই এই বিভ্রাট ঘটে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্টে যে ছবিটি দেওয়া ছিল, সেটির কপিরাইট নিয়ে কেউ রিপোর্ট করে ট্যুইটারে৷ তারপরেই ছবিটি লক করে দেওয়া হয়৷ ট্যুইটারের মুখপাত্র এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য গ্লোবাল কপিরাইট নীতি অনুযায়ী এই অ্যাকাউন্টটি লক করা হয়৷ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করা হয়েছে৷ এখন অ্যাকাউন্টটি পুরোদস্তুর কাজ করছে৷’
তবে টুইটার থেকে ছবি মুছে ফেলা হলেও সেই নিয়ে এতটুকু উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি অমিত শাহকে। তিনি তুইতারের ওপর ভরসা রেখেছেন। তাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ‘কোনও অনিবার্য কারণে হয়তো এই ঘটনা ঘটেছে যা টুইটার তড়িঘড়ি সমাধান করে দেবে। তাঁর ভরসা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই টুইটার কর্তৃপক্ষের থেকে সমস্যা সমাধান করে দেওয়া হয়। এই মুহূর্তে অমিত শাহের টুইটার অ্যাকাউন্টটি স্বাভাবিকভাবেই কাজ করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…