“শুভেন্দু অধিকারী যদি দল ছাড়েন তবে কালীঘাটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই আলু পেঁয়াজ বিক্রি করতে হবে।” এমনভাবেই পালটা জবাব দিতে দেখা গেল শুভেন্দু অনুগামীদের। বৃহস্পতিবার নাম না করেই শুভেন্দু অধিকারীর দিকে তীর ছুঁড়তে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন,”মমতা ব্যানার্জি না থাকলে তো পুরসভার কাছে এসে আলু পেঁয়াজ বিক্রি করতিস।” তবে এইখানেই থামেননি তৃণমূল নেতা, দলনেত্রীর নাম উল্লেখ করে এবং শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে তিনি আরও বলেন,”কটা পেট্রোল পাম্প করেছিস ? দলনেত্রীর নামে ?”। তার এই বক্তব্যে হতবাক হয়ে যায় জনসভার প্রতিটি মানুষ। সাথে ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে শুভেন্দু অনুগামীদের। এইদিন ক্ষোভ উগড়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একই বক্তব্য ফিরিয়ে দেন শুভেন্দুর ঘনিষ্ঠ নেতারা।
একটি পোস্টের মাধ্যমে তার অনুগামীরা বলেন,” ১৯৭০ সালে কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী। তখন কল্যাণ ব্যানার্জি কোথায়? হামাগুড়ি দিতেন বোধ হয়। একটা কথা আপনার জানা প্রয়োজন, দল ছাড়লে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারকে নয়, আপনাকেই কালীঘাটে বসে আলু পেঁয়াজ বিক্রি করতে হবে।”
শুভেন্দুকে এই প্রথম নয়, গত এক সপ্তাহে বারংবার আক্রমণ করেছেন নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি হুঙ্কারের সাথে বলেছিলেন,”বেইমানি করলে শেষ করে দেব।” তারপর অপর দিন তিনি বলেন,”যারা তৃণমূলে থাকতে চান না , তারা অন্যদলে যেতে পারেন। আজকে হয়তো আপনি অনেক বড়ো হয়েছেন, কিন্তু যার ছায়ায় বড়ো হলেন, সেটা তো দেখুন।”
তবে এইবার আর চুপ থাকলেন না শুভেন্দু অনুগামীরা। এর থেকে বাংলার রাজনীতিতে অধিকারী পরিবারের স্থান টা অনেকটা স্পষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের ইতিহাস অনেক পুরনো, তা এইবার পরিষ্কার বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…