নিউজ

আমফানের ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে বিপুল অর্থের সাহায্য কেন্দ্রের

কলকাতা: উৎসবের মরশুমে রাজ্যবাসী গা ভাসালেও আমফানের স্মৃতি এখনও সবার মনে টাটকা রয়ে গিয়েছে। আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া জেলাগুলিকে অনুদান দেয়নি কেন্দ্র, এমন অভিযোগ এনেছিল রাজ্য সরকার। তবে এবার অবশেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমফানের জন্য ক্ষতিপূরণ দেওয়া হল রাজ্য সরকারকে। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এক উচ্চস্তরের বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শুধু এ রাজ্য নয়, দুর্যোগ মোকাবিলায় ক্ষতিপূরণ বাবদ দেশের মোট ছ’টি রাজ্যকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে সেই ছয় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য বাংলা পাচ্ছে। এমনটাও কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে। আমফানের ক্ষতিপূরণ বাবদ বাংলাকে কেন্দ্রের তরফ থেকে আর্থিক সাহায্য বাবদ  ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

পাশের রাজ্য ওড়িশাকেও দেওয়া হচ্ছে প্রায় ১২৮ কোটি টাকা। এছাড়া সাইক্লোন নিসর্গের হানায় ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রকে প্রায় ২৬৮ কোটি, বন্যা মোকাবিলায় কর্ণাটককে প্রায় ৫৭৭ কোটি, মধ্যপ্রদেশকে প্রায় ৬১১ কোটি এবং সিকিমকে প্রায় ৮৭ কোটি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মোট ৬টি রাজ্য কেন্দ্রের থেকে সাহায্য পাচ্ছে মোট ৪ হাজার ৩৮১ কোটি টাকার। যার মধ্যে বেশিরভাগ টাকাটাই আসতে চলেছে এ রাজ্যে। তবে একুশের ভোটের আগে রাজ্যকে আমফানের জন্য ক্ষতিপূরণ দিয়ে আমজনতার মন জয় করতে চাইছে বিজেপি, এমনটাও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026