নিউজ

বিজেপি ভোটে জিতলে নবান্নের পরিবর্তে রাইটার্স বিল্ডিং-এ হবে প্রশাসনিক কাজ

একুশে বাংলা বিধানসভা যত এগিয়ে আসছে ততই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলার রাজনৈতিক দলগুলি। বিজেপি তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে প্রচার কাজ নিয়োজিত করেছে। প্রায় প্রতিদিন রাজ্যে অমিত শাহ, নাড্ডা ও যোগীর মত কেন্দ্রীয় স্টার ভোট প্রচারক আসছেন এবং বিজেপির সোনার বাংলা তৈরীর দাবি করছে। এই মুহূর্তে বাঙ্গালীদের আবেগ নিয়ে খেলতে বিজেপির নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, “বিজেপি বাংলায় ক্ষমতায় এলে তারা নবান্ন ছেড়ে রাইটার্স বিল্ডিং এ তাদের প্রশাসনিক কাজকর্ম করবে।”

স্বাধীনতার পর থেকে বাংলার নিয়ন্ত্রক ছিল এই রাইটার্স বিল্ডিং। কিন্তু সিপিএম পরিবর্তন হয়ে যখন তৃণমূল কংগ্রেস বক্ষমতায় এসেছিল তখন তারা রাইটার্স বিল্ডিং সরানোর সিদ্ধান্ত নেয় ও সেইসাথে তাদের প্রশাসনিক কাজকর্ম করার জন্য নবান্নকে বেছে নেয়। কিন্তু ভোটের আগে ফের বাঙ্গালীদের মন জয় করতে হইতো বিজেপির এটা একটা মাত্র মাস্টারস্ট্রোক।

অবশ্য বিজেপির মন্তব্যের তীব্র সমালোচনা ও বিদ্রুপ করেছে ঘাসফুল শিবির। তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায় বলেছেন, “আগে ওরা ভোটে জিতুক। তার পর এইসব পরিকল্পনা করবে। এদিকে ভোট জিততে পারবে না আবার ওদিকে অলীক স্বপ্ন। ঠিক যেন গাছে কাঁঠাল গোঁফে তেল।” অবশ্য তৃণমূলের বিদ্রুপের পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। বরং তারা নির্বাচনের আগে তাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনী লড়াইয়ের জন্য রাতদিন পরিশ্রম করতে চায়।

বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পিছনে একটি বড় কারণ লুকিয়ে আছে। বাংলার মানুষ ও বাঙ্গালীদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কলকাতার ইতিহাস রাইটার্স বিল্ডিং। ভোটের আগে তৃণমূল বারংবার বিজেপিকে বহিরাগত তকমা দিয়েছে। এই মুহূর্তে বিজেপির প্রধান লক্ষ্য তাদের বহিরাগত তকমা ঘোচানো ও সেইসাথে বাঙ্গালীদের অত্যন্ত প্রিয় হয়ে ওঠা। আর বাংলার মানুষের কাছের মানুষ হতে বাংলার ঐতিহ্যকে সম্মান করতে হয়। সেই পথেই হেঁটে বিজেপি তাই নির্বাচনের আগে প্রচার করছে যে এবার বিজেপি জিতলে নীলবাড়ি ছেড়ে লালবাড়িতে তাদের প্রশাসনিক কাজকর্ম চালাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026