নিউজ

সরকার গড়তে প্ল্যান বি তৈরি বিজেপির

মহারাষ্ট্র : দীর্ঘদিনের সম্পর্কে জটিলতা সৃষ্টি হয়েছে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর। সরকার গড়তে জোট শরিককে নতুন শর্ত দিয়েছে শিবসেনা। বিজেপি আবার সেই শর্ত মেনে নিতে রাজি নয়। এই অবস্থায় সরকার গঠনে জটিলতা বাড়ছে। ফল ঘোষণার পর সপ্তাহ পেরালেও এখনও সরকার গঠনের দাবি জানায়নি কোন দলই। জল মাপছে সব পক্ষ।

শিবসেনার পক্ষ থেকে এনসিপি-র সাথে সরকার গড়ার ব্যাপারে কথা এগিয়েছে। বাইরে থেকে সমর্থন করার কথা ঘোষণা করেছে কংগ্রেসও। দলের প্রথম সারির নেতাদের সাথে বৈঠকে বসছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। এরপর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথেও আলোচনা করার কথা তাঁর। আবার রাজ্যসভার কংগ্রেস সাংসদ হুসেন দালওয়াই সোনিয়া গান্ধীকে চিঠি লিখে অবিজেপি সরকার গড়তে শিবসেনাকে সমর্থনের আর্জি জানিয়েছেন। অন্যদিকে, বসে নেই বিজেপিও।

সরকার গড়তে ছোট ছোট দলগুলোকে পাশে টানার চেষ্টা করে চলেছে মহারাষ্ট্র বিজেপি। বিজেপির পক্ষ থেকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ), রাস্ট্রীয় সমাজ পক্ষ, রায়াত ক্রান্তি সংগঠনের মতো ছোট ছোট দলগুলোর সাথে কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা করে চলেছে তারা। শেষ পর্যন্ত শিবসেনা যদি এনডিএ ছেড়ে বেরিয়েই যায় তাহলে বিজেপি কাছে এই ছোট দলগুলোই সরকার গঠনে ভরসা জোগাবে। এর সাথে দল ভাঙিয়ে আনা বিধায়কের সমর্থন প্রয়োজন শুধু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026