BB Special

আজ বঙ্গপুত্র নোবেল জয়ী অমর্ত্য সেনের জন্মদিন, জেনে নিন তার জীবনীর কিছু অজানা কথা

যুগে যুগে বাঙালিরা বারবার পুরস্কৃত হয়েছেন তাদের সংস্কৃতির জন্য। বঙ্গপুত্র অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন অর্থনীতিতে। আজ তার জন্মদিন। চলুন জেনে নিই তার সম্পর্কে দু এক কথা।

অমর্ত্য সেনের জন্ম হয় শান্তিনিকেতনে মাতামহ ক্ষিতিমোহন সেন এর পর্ণকুটিরে। আদি নিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম রেখেছিলেন অমর্ত্য। যার অর্থ অমর অবিনশ্বর। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মাতামহ আচার্য ক্ষিতিমোহন সেন ছিলেন প্রাচীন ভারতীয় সাহিত্যের একজন পন্ডিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী অধ্যাপক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ক্ষিতিমোহন সেন এর তিন ভাতুষ্পুত্র মধ্যে সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। অমিয় সেন একজন প্রসিদ্ধ ডাক্তার এবং ব্যারিস্টারঅশোক কুমার সেন সাংসদ ছিলেন, ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রণালয় একজন সাবেক ক্যাবিনেট মন্ত্রী।

অমর্ত্য সেনের বাবা অধ্যাপক আশুতোষ সেন এবং মা অমিতা সেন। দুজনে ঢাকার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। আশুতোষ সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

তিনি 102 টি সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। 1981 সালে আমেরিকান অ্যাক্যাডেমি অফ আর্টস অন্ড সাইন্স এর একজন বিদেশি সম্মানিত সদস্য নির্বাচিত হন। 2000 সালে তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয় 351 তম প্রারম্ভিক বক্তা ছিলেন । 2004 সালে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান।

তার প্রকাশিত গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনীতিতে অসমতা, দারিদ্র ও দুর্ভিক্ষ, আগ্রহ উন্নয়ন ও পরিমাপ, নীতিশাস্ত্র ও অর্থনীতি। 1960 সালে তিনি বিখ্যাত বাঙালি কবি লেখিকা শিক্ষাবিদ এবং 2000 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিতা নবনীতা দেব সেন কে বিবাহ করেন। তাদের দুই কন্যা জ্যেষ্ঠা অন্তরা সাংবাদিক ও সম্পাদক এবং কনিষ্ঠা নন্দনা অভিনেত্রী ও সমাজকর্মী।

Writter – শ্রেয়া চ্যাটার্জি

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Amartya Sen

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026