পেনশনভোগীদের পেনশন গ্রহণ অব্যাহত রাখতে ৩০শে নভেম্বরের মধ্যে একটি লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ৮০ বছরের কম বয়সীদের জন্য গত শুক্রবার থেকে অনলাইনে এই লাইফ সার্টিফিকেটটি জমা দেওয়ার একটি উইন্ডো খুলে দেওয়া হয়েছে, যেখানে তাঁরা জমা দিতে পারবেন তাদের লাইফ সার্টিফিকেট।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ
৮০ বছরের কম বয়সী যারা পেনশন পান তাঁরা তাদের লাইফ সার্টিফিকেট ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে পারবেন। ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এটি ১ অক্টোবর থেকে জমা নেওয়া হচ্ছে। দুক্ষেত্রেই ৩০ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে এটি।
পেনশন ভোগীদের কিভাবে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে হবে জেনে নিন
কেন্দ্র সরকার ২০১৪ সালে পেনশন ভোগীদের জন্যে আধার বেসড বায়োমেট্রিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট লঞ্চ করেছিল। আপনি যদি এটা বাড়ি থেকেই জমা দিতে চান তাহলে আপনার কাছে একটি STQC ডিভাইস থাকতে হবে। STQC না থাকলে কাছাকাছি কোনো সিটিজেন সার্ভিস সেন্টার (CSC) যে যেতে হবে। ‘জীবন প্রমান এপ্লিকেশন’ টি ডাউনলোড করতে হবে ফোন বা কম্পিউটারে। এখানে আপনার নাম, আধার নম্বর, PPO নম্বর, পেনশন একাউন্ট নম্বর, ব্যাংক ডিটেইলস, পেনশন অনুমোদন কর্তৃপক্ষের নাম এগুলো দিতে হবে। আধার ভেরিফিকেশন কমপ্লিট হলে একটি পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে, যেটি হবে আপনার জীবন প্রমান আইডি। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২.৬ কোটি পেনশন ভোগী অনলাইনে এই লাইফ সার্টিফিকেট দাখিল করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…