নিউজ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায় করলেন বিজেপি

খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপির আইনজীবী সরজিৎ রায়চৌধুরী। কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে সরব হওয়ার কারণে, জনস্বার্থ মামলা বিজেপির তরফ থেকে। এই মামলা প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন বিজেপি আইনজীবী। দুপুর ২টোয় মামলার শুনানির সম্ভাবনা জানা গেছে। প্রসঙ্গত সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে বাংলা। সপ্তাহের প্রথম দিনেও একই অবস্থা দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে।

প্রথম থেকেই এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রের আইনকে এরাজ্যে কোনওভাবেই কার্যকরী হতে দেবেন না বলে দাবী করেছেন তিনি। আইনের বিরোধিতায় তিনি অবশ্য শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছিলেন।কেন্দ্রের এই আইনের প্রতিবাদে নিজেও পথে নেমেছেন তিনি। সোমবার বিআর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল করার কথা জানা গেছিলো।

আরও পড়ুন : নাগরিকত্ব বিলের প্রতিবাদে কলকাতায় মহামিছিল, পথে হাঁটছেন মমতা

বাংলায় কোনওভাবেই এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন বরদাস্ত করবেন না জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে সোমবার জমায়েত ঘোষণা করেন তৃণমূলনেত্রী। উপস্থিত সকলকেই শপথ বাক্য পাঠ করান তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছে রাজ্য বিজেপি। কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়।বিজেপির আইনজীবীর জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ দুপুর ২টোয় হাইকোর্টে মামলার শুনানি হওয়ার কথা বলা হয়েছিলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026