যদিও আগেই ঘোষণা করা হয়েছিল তবে তা মান্যতা পেলো সোমবার থেকে। এবার থেকে ২৪ ঘণ্টার জন্য চালু হয়ে যাচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT। সুফল হিসেবে যে কোনও সময় এই পদ্ধতিতে ডিজিটাল লেনদেন বা টাকা ট্রান্সফার করা যাবে। আগে শুধু ব্যাংকিং করার সময় অনুযায়ী এটি করা যেত।
সময়সীমা ছিল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ছুটির দিনে ব্যবহার করা যেতো না। গ্রাহকদের করা অভিযোগের ভিত্তিতে পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই “২০২১ পেমেন্ট সিস্টেম পরিকল্পনা” অনুযায়ী NEFT পরিষেবাকে ২৪X৭-এর জন্য চালু করলো RBI।
জেনে নেওয়া যাক কি এই RTGS ও NEFT। সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট থেকে দু’ভাবে টাকা ট্রান্সফার করা যায়-
১) রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা RTGS
২) ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT
এদের মধ্যে RTGS-এ যে কোনও অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায়।কিন্তু এক্ষেত্রে সামান্য চার্জ দিতে হয়। আর অন্যদিকে, NEFT-র ক্ষেত্রে কিছুটা সময় লাগে।কিছু সময়ে লেনদেন সম্পূর্ণ হতে ২৪ ঘণ্টাও লেগে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…