নয়াদিল্লি: একদিকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের কী ফল হবে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, ঠিক তখন অন্যদিকে মধ্যপ্রদেশ, গুজরাট এবং উত্তরপ্রদেশের উপ-নির্বাচনের ফল ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর সৃষ্টি হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আবহেই এই তিন রাজ্যে উপ-নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে। যেখানে সমীক্ষা বলছে তিন রাজ্যে এগিয়ে রয়েছে বিজেপি। ভবিষ্যতে বাস্তবে কতটা মিলবে তা ফলাফল বেরোনোর পরে জানা যাবে।
মধ্যপ্রদেশের সংখ্যাগরিষ্ঠতা গড়ে তোলার জন্য বিজেপির দরকার ১১৬ জন বিধায়ক। তাহলেই বাজিমাত করতে পারবে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের ২৮টি আসন, গুজরাটে ৮টি এবং উত্তরপ্রদেশে ৭টি আসনে উপ-নির্বাচন হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আবহেই তিন রাজ্যে সংশ্লিষ্ট আসনগুলিতে উপ-নির্বাচনের ফলাফল বেরিয়ে যাবে। শেষ হাসিটা উপ-নির্বাচনে কোন দল হাসবে, এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, রেট পহালেই বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। বিহারের বর্তমান যুবসমাজ তেজস্বী যাদবকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে। সমীক্ষাও বলছে এগিয়ে লালু-পুত্র। নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটে নাকি তেজস্বী যাদবের হাত ধরে দীর্ঘ ১৫ বছর পর বিহারে পরিবর্তন ঘটে, এখন সেটাই দেখার পালা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…