দীর্ঘ আট-নয় মাসের লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়েছে। পরিবারের বহু প্রিয় মানুষ তাঁদের মৃত্যুকে খুব কাছে থেকে দেখতে পেয়েছে যেমন তেমনই বহু মানুষ নতুন প্রাণের স্বাদ পেয়েছেন। মনে সংশয়, ভয়, উত্তেজনা, আশঙ্কা নিয়েও মানুষ প্রেম করে গেছে জমিয়ে। এই বছর যাদের যা গেছে তা গেছে। কালের নিয়মে সবই একদিন চলে যায়। তাই এই যাওয়ার থেকেও বড় ব্যপার হল, ফিরে আসা অথবা নতুন কিছু হওয়া। হ্যাঁ, জীবন্ত হয়েছে ‘লকডাউন প্রেম’।
এই বছর অনেক ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগেছে, সম্পর্কে বন্ধুত্ব জমে উঠেছে, সহনশীলতা বেড়েছে, ফিরেছে উষ্ণতাও যা প্রতিদিনের কাজের চাপে ফিকে হয়ে যায়। হ্যাঁ, সমীক্ষার ভিত্তিতে কিছু বিজ্ঞানীরা বলছেন যে লকডাউনে বেড়েছে পারিবারিক ঘনিষ্ঠতা। সমীক্ষায় দেখা গিয়েছে, মোট ৪৭.৪% ক্ষেত্রে স্বামী-স্ত্রী অথবা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতিসাধন ঘটেছে। আবার ৪৭.৩% ক্ষেত্রে পিতা-মাতার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সন্তানদের।
জাতিসংঘের সর্বশেষ তথ্যের ওয়ার্ল্ডোমিটার বিস্তারের (Worldometer elaboration of the latest United Nations data) উপর ভিত্তি করে সোমবার, নভেম্বর ৯, ২০২০ পর্যন্ত ভারতের বর্তমান জনসংখ্যা ১,৩৮৪,৮২৬,৭৮৫। গত বছর ২০১৯ এ এই সংখ্যা ছিল ১,৩৬৬,৪১৭,৭৫৪। এই বছর উর্বরতার হার ২.২৪, গত বছর ছিল ২.৩৬। সুতরাং বুঝতেই পারছেন করোনা বা কোভিড ১৯ কোনোভাবেই জন্মের উর্বরতার হ্রাস ঘটাতে পারেনি।
শুধু যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক উন্নতি হয়েছে তা নয়, ঈশ্বরের সঙ্গে মানুষের এক বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। যারা নাস্তিক বলে নিজেদের পরিচয় দেন তাঁরাও মৃত্যুকে একবারের জন্যে হলেও ভয় পেয়েছেন। এছাড়াও মানুষ অনেক কর্মঠ হয়ে উঠেছে, কোন কাজই যে ছোট নয় তা এইবার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…