রাজ্য

“তিনদিনের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারকে ক্ষমা চেয়ে নিতে হবে দিলীপ ঘোষের কাছ থেকে”, আইনি নোটিশ দিলীপের আইনজীবীর

এবার কাকলি ঘোষ দস্তিদারকে সরাসরি আইনি নোটিশ পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অবশ্য তিনি দু’দিন আগেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদারকে। দিলীপ ঘোষের আইনজীবী নোটিশ পাঠিয়েছে যে আগামী তিন দিনের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারকে নিঃশর্তে দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। আর তা না হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন দিলীপ ঘোষ।

 

ঘটনার সূত্রপাত ৭ ই নভেম্বরে। কাকলি ঘোষ দস্তিদার দিলীপ ঘোষের একটি মন্তব্যকে উদ্ধৃত করে নিজে টুইট করেন। সেই টুইটে দিলীপ ঘোষের মন্তব্য হিসাবে বলা হয়, “নাগরিকত্ব নিয়ে মতুয়ারা যদি বেশি কিছু বলে তাহলে তাদের ভোট আমাদের চায় না। মতুয়ারা এখন রীতিমত বিজেপিদের ব্ল্যাকমেইল করছে। মতুয়া ভোট বিজেপির চায় না”। কিন্তু দিলীপ ঘোষ দাবি করেছেন, এরকম কোন মন্তব্য তিনি করেননি।

 

দিলীপ ঘোষ ঐদিনের একটি সাংবাদিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের টুইটের তীব্র সমালোচনা করেন। তিনি জানান এরকম কোন মন্তব্য তিনি আদতেও করেনি। কাকলি ঘোষ দস্তিদারের টুইটের মন্তব্য অন্য কারোর। এই নিয়েই প্রশ্ন তোলেন তিনি। কি করে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এরকমভাবে একটি ভুল মন্তব্য অন্য কারো ঘাড়ের উপরে চাপিয়ে টুইট করে দিতে পারে। এই প্রসঙ্গে দিলীপ সরাসরি আক্রমণ হেনে বলেন, “কাকলি ঘোষ দস্তিদার সাইবার ক্রাইম করেছেন”।

 

একজন সাংসদের নামে জনগণের সামনে ভুল প্রচার হচ্ছে এই বলেই দিলিপের আইনজীবী কাকলিকে আইনি নোটিশ পাঠায়। সোমবারের পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিতে হবে কাকলিকে। আর যদি তা না হয় তাহলে দিলিপের আইনজীবী পরবর্তী ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেবে। অবশ্য ওই ট্যুইটটি বর্তমানে কাকলি ঘোষ দস্তিদার ডিলিট করে দিয়েছেন এবং আইনি নোটিসের প্রসঙ্গে কোন পাল্টা প্রতিক্রিয়া দেখাননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026