বলিউডের অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে NCB-র হানা। অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিয়ালস ডেমেট্রিয়াডেসকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সূত্রের খবর অনুযায়ী, এই অ্যাগিসিয়ালস নাকি মার্কেটিংয়ের কাজের আড়ালে মাদকপাচার করেন। এমনকি তাঁর সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগাযোগ আছে বলে সূত্রের খবর। এরপরেই অর্জুনের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে গেছে এনসিবি-র টিম। তবে এখনও পর্যন্ত আপত্তিকর কিছু পাওয়া যায়নি৷
প্রায় ৬০ বছর ধরে বলিউডে প্রযোজনার সঙ্গে যুক্ত ফিরোজ নাদিয়াদওয়ালার পরিবার। হিন্দি ছবির দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাঁর ভাই সাজিদও বলিউডের প্রথম সারির প্রযোজকদের মধ্যে এক জন। এইবার এই পরিবার নতুন করে নাম জড়িয়েছে মাদককাণ্ডে। প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে NCB টিম। সূত্রের খবর, যেদিন এনসিবি-র কর্মকর্তারা ফিরোজের বাড়ি তল্লাশি চালায় সেদিন তাঁর স্ত্রী শুধুমাত্র উপস্থিত ছিলেন। স্ত্রী শাবানাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি-র অফিসে নিয়ে যান তদন্তকারীরা। এরপর তাঁর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় শাবানাকে। যেই গাঁজা উদ্ধার করে এনসিবি টিম সেই গাঁজা যিনি জগান দিয়েছেন তাঁর নাম জানতে পারে শাবানার বয়ানের থেকে। তাঁর নাম ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতান নামের এক মাদক ব্যবসায়ী। ওয়াহিদকে ৬ নভেম্বর গ্রেফতার করে এনসিবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…