অরূপ মাহাত: বাংলার তিন জেলার তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল আজ। উপনির্বাচনেও অশান্তি অব্যাহত। দিনভর অশান্তির খবর এসেছে নদিয়ার করিমপুর থেকে। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বিভিন্ন বুথ পরিদর্শনে গেলে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। কালো পতাকা দেখানো থেকে শারীরিক আক্রমণ পর্যন্ত করা হয়। নৃশংস ভাবে আক্রমণ চালানো হয় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর। কিল, চড়, ঘুসি এমনকি লাথিও মারা হয় বিজেপি প্রার্থীকে।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা মুকুল রায় সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘তিন কেন্দ্রেই হারবে তৃণমূল। সেই ভয় থেকেই প্রার্থীর উপর আক্রমণ। এভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করেও বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল। তিন কেন্দ্রেই জিতবে বিজেপি।’
জয়প্রকাশ মজুমদারের উপর আক্রমণকারীদের চিহ্নিত করেন বিজেপি নেতৃত্ব। আক্রমনকারীরা প্রত্যেকেই তৃণমূলের গুন্ডা বলে দাবি বিজেপির। বিজেপি প্রার্থীকে লাথি মারার ঘটনায় মূল অভিযুক্ত তারেকুল শেখ তৃণমূলের কর্মী বলে অভিযোগ বিজেপির তরফে। এছাড়াও হাবিবুর রহমান বিশ্বাস, কামালুদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস এই আক্রমণে নেতৃত্ব দেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…