খেলা

ইডেনের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের মূল্য ফেরত দিতে চলেছেন সিএবি, জানুন কিভাবে পাবেন টাকা

তড়িৎ ঘোষ : ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেনে। এই ম্যাচ ঘিরে বিসিসিআই, সিএবি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের যেমন উৎসাহ ছিল প্রবল তেমনি ক্রিকেটপ্রেমীদের মধ্যেও দেখা যায় প্রবল আগ্রহ।

ঐতিহাসিক ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়ার এক দুদিনের মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। শেষ পর্যন্ত টিকিটের জন্য হাহাকার পড়ে যায় ময়দান জুড়ে। প্রথম থেকে পঞ্চম সব দিনের সকল টিকিট বিক্রি হয়ে যায়। শেষের দিকে টিকিট না পাওয়ার জন্য অনেককেই আক্ষেপ করতে শোনা যায়।

ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া এই অসম লড়াইয়ে ম্যাচটি দুদিন ও তৃতীয় দিনে মাত্র ৪৭ মিনিটের খেলাতেই শেষ হয়ে যায়। প্রতিদিনই ইডেনে ছিল উপচে পড়া ভিড়। চতুর্থ ও পঞ্চম দিন খেলা হলেও একই অবস্থা হতো। খেলা তিন দিনের কম সময়ে শেষ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে তাহলে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট এর ভবিষ্যৎ কি হতে চলেছে।

সিএবি কর্তৃপক্ষ প্রথমে জানায় খেলা যেহেতু নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে তাই টিকেটের মূল্য ফেরত দেওয়ার কোন প্রশ্নই ওঠেনা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু ক্রিকেটপ্রেমীদের হতাশ করতে চাননি। তিনি সিএবি কর্তৃপক্ষ ও অনলাইন টিকিট বিক্রি করা সংস্থা Bookmyshow এর সাথে আলোচনার পর জানিয়েছেন চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

প্রথমে অনলাইন এ বুক করা দর্শকদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে ৭ দিনের মধ্যে। ইডেনের কাউন্টার থেকে বিক্রি হওয়া টিকিটের মূল্য কিভাবে ফেরত দেয়া হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026