কর্ণাটক : কর্ণাটকে ১৫ টি আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ আজ। আর সকাল থেকে গণনা শুরু হতেই বিজেপি ১৫ টির মধ্যে ১২ টিতেই এগিয়ে আছে। চারমাস পুরোনো ইয়েদুরাপ্পা সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে এই উপনির্বাচনে কমপক্ষে ৬ টি আসন পেতেই হতো। সেই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি এখন ১২ টি আসনে এগিয়ে।
গত ৫’ই ডিসেম্বর কর্ণাটকের ১৫ বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোট নেওয়া হয়। আজ তারই ফলপ্রকাশ। প্রসঙ্গত চারমাস আগে কংগ্রেসের ১৪ ও জেডিএসের ৩ বিধায়ক ইস্তফা দিলে কর্ণাটকে ভেঙে যায় কংগ্রেস ও জেডিএস জোটের সরকার। ইস্তফা দেওয়া বিধায়কদের বিধায়ক পদ খারিজ করে স্পিকার।
তারপরই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনের এই ফলাফল নিয়ে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেছেন, মানুষের রায় তারা মাথা পেতে নিচ্ছেন। ১৫ টি কেন্দ্রে মানুষ তাদের উপর ভরসা করেনি এটা তারা মাথা পেতে নিচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা। এই হার নিয়ে আশাহত হলে চলবে না, বরং সংগঠন মজবুত করে মানুষের আরও কাছে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…