জম্মু কাশ্মীর : ফের জঙ্গি হামলার ঘটনা ঘটলো জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। সূত্রের খবর, গতকাল রাতে একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি। এরপরই সেনার তরফে পাল্টা গুলি চালানো হয় জঙ্গিদের উদ্দেশ্যে। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
ঘন কুয়াশায় জঙ্গিদের সাথে মোকাবিলা করতে সমস্যা হলেও, সেনা সূত্রে জানা যাচ্ছে তিন জঙ্গিকেই কোণঠাসা করে ফেলেছেন সেনাবাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে সেনাবাহিনীর বাঙ্কার লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। তারপরই সেনাবাহিনীর তরফে পাল্টা গুলি চালানো হয়।
গত আগস্ট মাসে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর থেকেই কাশ্মীরে একের পর এক জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে। জম্মু কাশ্মীর ও লাদাখ সম্পূর্ণ রূপে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চালু হয়ে গেলেও বন্ধ করা যায়নি জঙ্গি আক্রমণের ঘটনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…