নিউজ

নাগরিকত্ব বিল হিন্দু-মুসলমান ঐক্য বিরোধী, এই বিল কোন মতেই পাস হতে দেওয়া যায় না

দিল্লি : চলতি শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিলকে আইন আকারে নিয়ে আসতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার থেকে এদেশে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যালঘু মানুষদের ভারতের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে সরল করতে এই বিল আইন হিসেবে নিয়ে আসা খুব জরুরী বলে মনে করছে বিজেপি নেতারা।

তবে সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভার উতরে গেলেও রাজ্যসভায় এই বিল আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগেই আজ লোকসভার অধিবেশনে এই বিলের তীব্র বিরোধিতা করে সওয়াল করলেন সাংসদ বদরুদ্দিন আজমল।

আসামের ধুবুরি থেকে নির্বাচিত এই সাংসদ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এদিন বলেন, ‘এই বিল দেশের সংবিধানের পরিপন্থী।’ এই বিল আসলে সাম্প্রদায়িক বিভেদকে উস্কে দিচ্ছে বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিল হিন্দু-মুসলমান ঐক্য বিরোধী। আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি। এই বিল কোন মতেই পাস হতে দেওয়া যায় না।’

লোকসভায় এভাবে বিরোধিতার মুখে পড়তে হওয়ায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে, রাজ্যসভায় এই বিল পাস করাতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কেন্দ্রকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026