বিজেপি গুটকা কালচারে বিশ্বাসী একটা দল। ওরা যখন রাস্তায় বের হয় তখন থু করে। বিজেপি শুধুমাত্র রাস্তাঘাট নোংরা করতে জানে। আমতায় তৃণমূলের প্রতিবাদ সভায় এসে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল (Sujata Mondal)। এদিন তিনি কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে বিভিন্ন রকম ইস্যুতে কটাক্ষ করেছেন।
তার পাশাপাশি তিনি বলেছেন, “কেন্দ্র সরকার টা দুজন চালায়। একটা হল বিজেপির পেটমোটা টাকলু। আরেকটা হচ্ছে দাড়িওয়ালা, তিনি জানেনই না রবি ঠাকুরের জন্ম শান্তিনিকেতনে নয়।”আমাদের কাছে খবর রয়েছে বিজেপিতে ৭ জন মুখ্যমন্ত্রী এবং ১৩ জন উপমুখ্যমন্ত্রী হবার তালিকায় রয়েছেন। আরে বাড়ে যখন মার্চ মাসে ভোট নির্ঘণ্ট ও ঘোষণা হবে তখন লিস্ট আরো বাড়বে, তখন এদিক-ওদিক নেতারা ঝাঁপ দেবে। যারা যাব যাব করছে তারা চলে যাক। অন্যদিকে মমতা ব্যানার্জি দেখছেন, সবজিতে আলু পচে গেছে। তাই উনি পচা আলু আর ডিম ছুড়ে দিচ্ছেন। আর দিলীপ ঘোষ (Dilip Ghosh), অমিত শাহ (Amit Shah) উনাদেরকে লুফে নিচ্ছেন।
দিদি কাঁথির গদ্দার কে ছুড়ে ফেলেছেন। উনারা লুফে নিয়েছে। আমাদের দিদির দয়ায় বিজেপি বাগান সাজাতে পারছে। কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল, শ্রমদপ্তর এ রাষ্ট্রমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক নির্মল মাঝি। বৃহস্পতিবার প্রতিবাদ সভার শুরুতে রামসদয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমতা বাস স্ট্যান্ড থেকে ভান্ডার্গাচা সভাস্থল অব্দি একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এই মিছিলে অংশ নিয়েছিলেন সুজাতা মন্ডল এবং নির্মল মাঝি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…