রাজ্য

প্রার্থী তালিকায় বড় চমক, আজকেই ঘোষণা হচ্ছে বিজেপির বাকি আসনের তালিকা

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির প্রথম ৪ দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। এবারে পরের চারটি দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করার পালা। সেই নিয়ে দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপির নির্বাচনী কমিটি সাথে বৈঠক হলো রাজ্য বিজেপি নেতৃত্বের।

সকাল সকাল নাগাদ কলকাতায় ফিরলেন দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরে আসার পর তারা জানিয়ে দিলেন, আজকের হয়তো বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে যাবে। দিলীপ ঘোষ বললেন, “নির্বাচনের অন্তিম প্রার্থী তালিকা প্রায় তৈরি হয়ে গেছে। হয়তো আজকেই ওই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”

বেশ কয়েকদিন ধরে বিজেপির আগের চারটি দফার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের পালা চলছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যখন একটা নির্বাচন হয় তখন অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকে। দলের নেতারা কথা বলছেন দলের কর্মীদের সাথে। সবাই একসাথে মিলে বিজেপিকে জেতানো হবে।” অন্যদিকে, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করা হয়ে গিয়েছে। আমরা আমাদের মতামত জানিয়েছি। প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে যাবে। সমস্ত প্রার্থী নির্বাচন করেছেন সংসদীয় কমিটি।”

অন্যদিকে তিনিও বিজেপি কর্মীদের বিক্ষোভ কে তেমন একটা বড় করে দেখছেন না। রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “যখন একটা দল বড় হয় তখন মাঝেমধ্যে সেই দলে সমস্যা আসতেই পারে। তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তখনও এরকম কিছু সমস্যা হয়েছিল। সবার সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। দিলীপ ঘোষ এবং রাজিব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সুরে সুর মেলাতে দেখা গেলো মুকুল রায়কেও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026