টেক বার্তা

থাকছে ক্যামেরায় চমক, বাজারে আসতে চলেছে Vivo X60 সিরিজ

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন। গত শুক্রবার কোম্পানি হতে জানানো হয়েছে যে আসন্ন ২৫ এ মার্চ X60 সিরিজকে লঞ্চ করা হবে ভারতীয় স্মার্টফোন মার্কেটে। বলা বাহুল্য, এই স্মার্টফোন সিরিজের তালিকায় রয়েছে X60 Pro+, X60 Pro এবং X60 স্মার্টফোনগুলি। ইতিমধ্যেই চিনের বাজারে এই স্মার্টফোন সিরিজের বিক্রি কোম্পানির তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। তবে ভারতের বাজারে এই স্মার্টফোন সিরিজে ঠিক কোন কোন ফোনকে লঞ্চ করা হবে সেই বিষয় সম্পর্কে কোম্পানির তরফ থেকে এখনও কোনও তথ্যই জানানো হয়নি।

বলে রাখা ভালো, এর আগে Vivo X50 সিরিজ ভারতের বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছিল বলেই সূত্রের খবর। একই সাথে ভারতীয় বাজারে ঝড় তুলেছিল X50 Pro স্মার্টফোনটিও। জানা গিয়েছে যে এই দুটি ফোনের তুলনায় আরও উন্নত মানের ক্যামেরা দেওয়া হবে X60 সিরিজের স্মার্টফোনগুলিতে। থাকতে চলেছে ZEISS লেন্স যুক্ত ক্যামেরা। অন্যদিকে আসন্ন ২৩ এ মার্চ বাজারে লঞ্চ করা হবে Oneplus 9 series এর স্মার্টফোন।

X60 pro+, X60 Pro এবং X60 তে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এর প্রসেসর। অন্যদিকে ক্যামেরার দিকে নজর দিলে দেখা যাবে যে, X60 PRO+ এবং X60 Pro তে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ। অর্থাৎ X60 Pro+ স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে X60 তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। পাওয়ার প্রদানের জন্য Vivo X60 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৩০০ mAh এর ব্যাটারি। বাকি দুটি ফোনে রয়েছে ৪২০০ mAh এর বড় ব্যাটারি। তিনটি ফোনেই দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির স্ক্রিন সহ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026