রাজ্য

আপনার দলের থেকে বড় মাফিয়া কেউ নেই, রুদ্রনীলকে পাল্টা জবাব সোহমের

বিরোধী দলের নাম লেখালে ওই দলের সবটাই খারাপ মনে হয়। বাংলা ইন্ডাস্ট্রির সবকিছু খারাপ এটা তো হতে পারে না। এতদিন আপনি কেন প্রতিবাদ করতে আসেননি? বাংলা ইন্ডাস্ট্রিতে কোন মাফিয়ারাজ চলে না। এই ইন্ডাস্ট্রি খুব ছোট। তাই যদি এমন কিছু হতো তাহলে অনেকেই কিন্তু মুখ খুলতে এর বিরুদ্ধে। শুধু তাই নয়, আপনি যে দলে যোগ দিয়েছেন সেই দলের থেকে বড় মাফিয়া কিন্তু খুব কম আছে। এদিন এই ভাষাতেই টলি তারকা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) কে জবাব দিলেন সোহম (Sohom Chakraborty)।

সোহম বলছেন, বর্তমানে সমাজের উপর এবং দেশবাসীর উপর যা চলছে তা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন। সায়নী ঘোষ কিংবা দেবলীনা দত্ত নায়িকাদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। মাফিয়া রাজ কে বা কারা করছে, বিজেপি রাজ্য ক্ষমতায় আসার আগে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি আরো বলেছেন, ইন্ডাস্ট্রিতে কোন ভেদাভেদ এবং রাজনৈতিক রঙ ছিল না। বিজেপি অত্যাচারের ভঙ্গিতে বাংলাকে দখল করার চেষ্টা করছে। এই কারণে তারা বিভিন্ন ধরনের অত্যাচার এর অভিযোগ তুলছে শাসক দলের বিরুদ্ধে।

সোহম বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে প্রত্যেক শিল্পীকে যে সম্মান দিয়েছে তার আগে কখনো কেউ দেননি। নেত্রী যাদের দায়িত্ব দিয়েছেন তারা সমাজের গণ্যমান্য ব্যক্তি। পাশাপাশি যারা এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা অত্যন্ত সম্মানীয় মানুষ। তাই এই ধরনের কথা কেন বলছেন রুদ্রনীল, সেটা কিন্তু আমার কাছে অত্যন্ত বিস্ময়ের ব্যাপার।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026