বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি। তার আগেই বাম ছাত্র সংগঠনের নবান্ন অভিযান এ পুলিশের ভূমিকায় সরব হলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মুখপাত্র কথা সুপ্রিমো পীরজাদা আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)। শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার জন্য বন্ধ রেখেছিল বাম এবং কংগ্রেস। এ মাসেই বন্ধের কর্মসূচির সমর্থন জানিয়েছেন আব্বাস। তাহলে কি এই ভাবেই জোটের ইঙ্গিত দেবার চেষ্টা করছেন আব্বাস সিদ্দিকী? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।
বামফ্রন্ট এবং কংগ্রেসের তরফে আলোচনার প্রসঙ্গ টেনে আব্বাস সিদ্দিকী বললেন, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিয়েছি আমরা। পাশাপাশি আমরা বিজেপির বিরুদ্ধে চরম প্রতিবাদ গঠন করবো। ডায়মন্ড হারবারের বিপুল জনসমাবেশ থেকে আব্বাস সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন, “সাবধান করে দিচ্ছি। মাইকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলার ভাত কিন্তু তোমার পেটে বেশি দিন জুটবে না। তুমি বল দাদাগিরি দেখাবে, ২৪ পরগনা দক্ষিণ আমরা জিরো করে দেবো।”
জেলা তৃণমূল কংগ্রেস এবং দলের রাজ্যস্তরে এই নিয়ে এবারে তীব্র শোরগোল শুরু হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের সভার পর বাম কংগ্রেসের এই বন্ধের সমর্থন করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি এই দিনকে কালো দিন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি পুলিশের হামলার নিন্দা করে তিনি নবান্ন অভিযান এর ছাত্র এবং যুবদের পাশে দাঁড়িয়েছেন।
বিধানসভা ভোটের আগে থেকেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সুপ্রিমো আব্বাস সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা চরম প্রতিবাদ শুরু করেছেন। তিনি বারবার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির বাড়বাড়ন্ত শুরু হয়েছে তৃণমূলের আমলে। তিনি বলছেন রাজ্যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু সংখ্যালঘুরা বিপদে পড়বে। পাশাপাশি ধর্মনিরপেক্ষ জনগণ বিপাকে পড়বে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বলেও তার ঘোষণা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…