Image source : ANI
মহারাষ্ট্র : বিধানসভা নির্বাচনের পর শরিক দল শিবসেনার দাবি নিয়ে বিব্রত ছিল বিজেপি। শরিক দলের ৫০-৫০ ফর্মুলা মেনে শাসন ক্ষমতা ভাগ করে নেওয়ার কোন অভিপ্রায় ছিল না মহারাষ্ট্র বিজেপির। এদিকে মোক্ষম সময়ে বেঁকে বসে শিবসেনা। ক্ষমতার ভাগ বাঁটোয়ারা না হলে সরকারে যোগ দিতে অস্বীকার করেন উদ্ভব ঠাকরে। তাঁর লক্ষ্য মুখ্যমন্ত্রীর কুর্সি। অবস্থা বেগতিক দেখে উদ্ভব ঠাকরেকে দিল্লিতে ডেকে পাঠান অমিত শাহ।
এবার নিজেকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আমি।’ শিবসেনার ৫০-৫০ ফর্মুলায় আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর কুর্সি ভাগাভাগি নিয়ে সংবাদমাধ্যমে তিনি মন্তব্য করেন, ‘লোকভোটের আগে থেকে বিজেপি-শিবসেনা জোট রয়েছে। তখন তো এমন কোন শর্তে জোট হয়নি। তাহলে এখন এই সব কথা বলা অবান্তর।’ একই সাথে তিনি জানান, আগামী পাঁচ বছরের জন্য সরকার গড়ার মতো স্থায়ী জোট তাদের রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…