নিউজ

মমতার বাড়িতে শোভন-বৈশাখী, চমকের রাজনীতি ভাইফোঁটায়

ভাইফোঁটায় বিশেষ উপহার পেলেন দিদি। দলের অন্দরে ‘দিদি’ হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ সুখের মুহুর্ত এটা। একদা তাঁরই সতীর্থ, তৃণমূলের একনিষ্ঠ কর্মী শোভন চট্টোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে যোগ দিলে কিছুটা ধাক্কা খেয়েছিলেন তিনি। লোকসভার পর প্রিয় কাননকে দলে ফেরানোর বহু চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী।

কখনও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আবার কখনও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গিয়ে দেখা করে এসেছেন শোভনের সাথে। কলকাতার প্রাক্তন মেয়র দলে ফিরে এলে তাঁকে পুনরায় মেয়র পদে বসানো হবে বলেও বার্তা দেওয়া হয় তৃণমূলের তরফে। কিন্তু এতদিন এ বিষয়ে চুপ থাকার নীতি নিয়ে চলেছে প্রাক্তন মন্ত্রী।

এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত রাজ্য রাজনীতিতে চমকের সৃষ্টি করলেন তিনি। এদিন ভাইফোঁটা নিতে বৈশাখীকে নিয়ে সোজা দিদির বাড়িতে গিয়ে হাজির হন শোভন। একদা স্নেহের কাননকে দিদিও আপন করে নেন। শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গতবছর ছাড়া প্রতিটি ভাইফোঁটাতেই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নেন প্রিয় কানন। এবছরও তার অন্যথা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026