পলিটিক্স

পিসি রাজ্যে অসুরক্ষিত ভাইপো, অভিষেককে কটাক্ষ করে নজিরবিহীন আক্রমণ বিজেপি নেতার

শুভেন্দু অধিকারীর এলাকা (Suvendu Adhikary) কাঁথিতে দিন জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ সভা থেকে বিজেপি কে নিশানা করে একের পর এক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমনি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে নজিরবিহীন মন্তব্য করলেন তিনি। তিনি শুভেন্দু অধিকারী কে নকুলদানা সঙ্গে তুলনা করলেন এদিন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “আমাকে বারবার তুই তোকারি করে আক্রমণ করা হয়েছে। আমি এতদিন পাল্টা তুই বলিনি। আমি বেইমান না তুই বলে ডাকি না। তবে আজ বলছি। বেইমান দের জন্য আমার মনে কোন সম্মান সমবেদনা নেই। তুই একটা অকৃতজ্ঞ মানুষ। ”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কে ঘিরে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। একজন বিজেপি নেতা বললেন, “আজ অভিষেক ব্যানার্জীর এই সভাতে ২৫০০ পুলিশ ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন ছিল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সংখ্যক পুলিশের নিরাপত্তা নিয়ে একজনকে চ্যালেঞ্জ করে বাহাদুরি দেখাচ্ছেন? কি এমন হল যে পিসি রাজত্বে ভাইপোকে এত পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে!”

তিনি আরো প্রশ্ন করলেন, “রাজ্যের ৪২ জন সাংসদ যদি সবাই এতগুলো পুলিশ নিয়ে ঘুরে বেড়ান তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার হাতে থাকবে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিরাপত্তা দেওয়ার জন্য ২৫০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে। আর যখন বিজেপির কোন সর্বভারতীয় নেতা আসেন তখন নিরাপত্তা কোথায় যায়? উনাকে নিরাপত্তা দিতে না পারার জন্য অভিষেকের এলাকায় উনার উপর হামলা হয়েছিল।” তিনি আরো বলেন, “আজকের এই ঘটনা প্রমাণ করে দিল, পিসি রাজ্যে অসুরক্ষিত ভাইপো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026