পলিটিক্স

শিশির এবং দিব্যেন্দু কি তাহলে বিজেপি তে? কি বলছেন দিলীপ

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এর পরে তার ভাই সৌমেন্দু অধিকারীর যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবারে জল্পনা উঠছে তাদের পিতা শিশির অধিকারী (Sisir Adhikary) এবং আরেক ভাই দিব্যেন্দু অধিকারি যোগ দিতে চলেছেন বিজেপিতে।সেই নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh)।

বেশ কয়েকদিন হল শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর সহ বেশকিছু হেভিওয়েট তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছেন। নির্বাচনের আগে ভাঙ্গন দেখা দিয়েছে শাসক শিবিরে। এবারে কানাঘুষো শোনা যাচ্ছে পিতা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারি যোগ দিতে চলেছেন বিজেপিতে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, “গত ৬ বছর ধরে আমরা শুনছিলাম শুভেন্দু অধিকারী আসবেন। কিন্তু আসেননি। ওরা যা ইচ্ছা তাই করেছে এতদিন ধরে ওদের পরিবারের সঙ্গে। ওটা একটা প্রাইভেট প্রপার্টি কোম্পানি। ওখানে কোনো যোগ্য ব্যক্তিকে থাকতে দেওয়া হয় না। ভদ্রলোক ওখানে থাকতে পারেন না।”

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “ওই পার্টিতে সদস্যদের কোন মান সম্মান নেই। তাদের কোনো অধিকার নেই। ওই পার্টিতে কোন গণতন্ত্র নেই। তাই ওই পার্টির বিকল্প এখন সবাই খুঁজে চলেছেন। সবাই এখন বিজেপির ছত্রছায়ায় এসে মানুষের জন্য কাজ করতে চলেছেন। শুভেন্দু অধিকারী চলে গিয়েছেন। কিন্তু এবার কি বুঝতে পারছেন বাকিরা কেন চলে যাচ্ছে? আশা করছি বুঝতে পারছেন।”

শিশির এবং দিব্যেন্দু প্রসঙ্গে দিলীপ বললেন, “এখনো পর্যন্ত তাদের যোগদানের কোন প্রশ্ন নেই। এবং এখনো পর্যন্ত তাদের যোগদানের ব্যাপারে কোন কিছুই জানানো হয়নি আমাকে।” প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে দলীয় নানা কর্মসূচিতে দেখা যাচ্ছে না শিশির এবং দিব্যেন্দু কে। তারা মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত। এমনকি ইতিমধ্যেই ৭টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন দিব্যেন্দু। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন এবার কি তাহলে বিজেপি তে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026