পলিটিক্স

৪ আনার নকুল দানার আবার ক্যাশ মেমো! শুভেন্দুকে নজিরবিহীন আক্রমণ অভিষেকের

দীর্ঘ ৬ বছর পর কাঁথির অধিকারী গড়ে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল দুপুর ২ টো নাগাদ দইসাই এ সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে এবারে প্রথমবারের জন্য কাঁথিতে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিভিন্ন জনসভা থেকে একে অপরকে আক্রমণ করে চলেছেন শুভেন্দু এবং অভিষেক। এদিন আবারো শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, “আমার বিরুদ্ধে তোলাবাজির প্রমাণ করে দেখান, দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যান। যারা সারদার রোজভেলির টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন গদ তাদের বাড়ি ঘিরে ধরুন আগামী দিনে আরও অনেক কিছু ফাঁস করব।”

এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না আর যাই হোক মেদিনীপুর বশ্যতা স্বীকার করে না। এই মাটিকে যারা কালিমালিপ্ত করেছে তাদের বিতাড়িত করতে এবং বিশ্বাসঘাতকদের ঝেটিয়ে বিদায় করতে হবে আমাদের। এছাড়াও তিনি হুংকার দিলেন, এমন আওয়াজ তুলুন যেন শান্তি কুঞ্জ থরথর করে কাঁপে। আওয়াজ তুলুন যেন শান্তি কুঞ্জ ৫ কিলোমিটার দূর থেকে কেঁপে ওঠে।

অভিষেক আরো বললেন, মেদিনীপুরের আবেগ নিয়ে যারা খেলে তাদের জবাব দিতে হবে। মেদিনীপুরের ঐতিহ্য নিয়ে কথা বলছে লজ্জা করে না। মেদিনীপুরের মাটিকে কলুষিত করে বিজেপিতে যোগ দিয়েছে তারা। এবারের বিধানসভা নির্বাচনে তাদের কে ১৬-০ করতে হবে। আমি অকৃতদার উনি অকৃতজ্ঞ। ভোট আছে এই কারণে বিজেপি নেতারা বঙ্গে আসছেন। না হলে এত দিনে তারা কতবার হেসেছেন বাংলায়? এতদিন ভোট দিয়েছেন সরকার নির্বাচিত করতে এবার ভোট দিন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে।

এদিনের জনসভা থেকে অভিষেক আরো বলেন, ভোটে দাঁড়ালে ৫০ হাজার ভোটে হারাতে হবে। অধিকারী গড় আবার কি? আমাকে নাকি ভয় দেখাবে। এছাড়া ঐদিনকার জনসভা থেকে শুভেন্দু অধিকারী কে নজিরবিহীন আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক হুংকার দিলেন, ” ৪ আনার নকুল দানার আবার ক্যাশ মেমো! বিমান বন্দরে ৫০০ সিসি ক্যামেরা ছিল, কেন প্রকাশ করছো না? আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যান। কার থেকে কত টাকা নিয়ে কত কোম্পানি খোলা হয়েছে সব জানাবো। আমাকে ভয় দেখাবে? তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে। তোমার কোম্পানিতে শুধু একটা পরিবার পেয়েছে। এতদিন এত কিছু পদ গ্রহণ করেছিলে? বাকিটা কি কেউ কিছু পায়নি?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026