রাজ্য

“ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বরের প্রার্থী হোক”, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ জিতেন্দ্রর

একুশে নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। কোন রাজনৈতিক দল অন্য দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে প্রস্তুত নয়। এরই মধ্যে ফের পুরানো মেজাজে দেখা গেল আসানসোলের পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে। তিনি সরাসরি সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, “ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বর থেকে দাঁড়ান। গো হারা হারাবো আপনাকে।”

আসলে আজকে কেন্দ্রের জনবিরোধী নীতি ও কৃষি আইনের বিরোধিতা করে পাণ্ডবেশ্বর মহামিছিলের আয়োজন করেছিল ঘাসফুল শিবির। সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি আজ দুপুর বেলা পাণ্ডবেশ্বর স্টেশনের নিকটবর্তী একটি স্থানে জনসভা করেন। তিনি জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, “দুদিন হল বিজেপিতে গিয়েছে। আর এখনই নিজেকে বড় নেতা প্রমাণ করার চেষ্টা করছে। ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কুরুচিকর ও মিথ্যা অভিযোগ করছে।” এছাড়াও তিনি শুভেন্দুকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, শুভেন্দু বাবু যদি এত বড় নেতা হন তাহলে বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর কেন্দ্রে প্রার্থী হয়ে দেখাক। কথা দিচ্ছি ও যদি প্রার্থী হয় তাহলে ৫০ হাজার ভোটে হারবে।”

এছাড়াও জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, “আজকে আমাদের মহামিছিলে যে মানুষের ঢল দেখতে পাচ্ছি তা প্রমাণ করে দিচ্ছে অঞ্চলের মানুষ এখনও তৃণমূল এই ভরসা রাখে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জিত নিশ্চিত।” অন্যদিকে শুভেন্দুর পাশাপাশি তিনি ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তীব্র আক্রমণ করেছেন, “কেউ কেউ দলের কর্মীদের মারধর করে বা বোমা ফাটিয়ে দলের বদনাম করার চেষ্টা করছে। সন্ত্রাস দেখে নিজেদের প্রভাব খাটাতে চায়। যে বা যারা এই কাজ করছে তারা নিজেদের সংযত করে নিক। নাহলে ফল ভালো হবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026