নিউজ

বাম কংগ্রেস তৃণমূল এর মধ্যে আঁতাত চলছে, বিস্ফোরক মন্তব্য মোদির

২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের মূল প্রতিপক্ষ বর্তমানে বিজেপি। আর এই দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে তরজা বর্তমানে একেবারে চরমে। দুই পক্ষই নিজেদের অস্ত্রে শান দিয়ে চলেছেন। রবিবার হলদিয়ার জনসভার থেকে এই ব্যাপারটি একেবারে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি তিনি আরও একটি নতুন অভিযোগ তুলে আনলেন যা নিয়ে বিরোধীরা বেজায় চটেছেন। তিনি বললেন,”তৃণমূল সঙ্গে এবারে মূল লড়াই হবে। কিন্তু আরো দুই দল রয়েছে বাম এবং কংগ্রেস তারা তলে তলে গোপন বৈঠক করছেন। বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে রয়েছে। এদের থেকে সাবধান থাকুন।”

তৃণমূল থেকে বিজেপি তে আসার পর বিভিন্ন জনসভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বাম কংগ্রেস সমর্থকদের তাদের দিকে টানার চেষ্টা করছিলেন। তিনি বার্তা দিয়েছিলেন তৃণমূলকে হাঁটাতে হলে বিজেপিকে ভোট দিন। কিন্তু রবিবার প্রধানমন্ত্রী কথা শোনা গেল একেবারে উল্টো সুর। প্রধানমন্ত্রী অভিযোগ করলেন বাম কংগ্রেস এবং তৃণমূল ম্যাচ ফিক্সিং করছেন। এবং তাদের মধ্যে গোপন বৈঠক চলছে। আর তার মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে কিন্তু বাম এবং কংগ্রেস জোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি।

অন্যদিকে তার এই মন্তব্যের পর বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) পাল্টা বক্তব্য দিয়েছেন, “বামেদের সঙ্গে নয়, ম্যাচ ফিক্সিং চলছে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে। আমি অবাক হয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীর চিন্তা হচ্ছে বামেদের নিয়ে। এতদিন ধরে তৃণমূল এখন বিজেপি রাজ্য নিয়ে তারা যা বলেছিলেন তা এখন প্রধানমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে। বামেরা কোথায় আছে? তাদেরতো মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায় না। তাহলে তাদের নিয়ে প্রধানমন্ত্রীর এত চিন্তা কেন?” অন্যদিকে কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রীর এই মন্তব্য একেবারে ভালো ভাবে দেখেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026