রাজ্য

‘বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে’, প্রকাশ্য জনসভায় বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্য চতুর্থ দফা নির্বাচনে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা দেখা গেছে। তবে এই চতুর্থ দফা নির্বাচনের সবথেকে চাঞ্চল্যকর ঘটনা হলো কোচবিহারের মাথাভাঙ্গা এলাকার শীতলকুচি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ওপেন ফায়ারিং। কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল, সেখানে বহুলোক তাদেরকে ঘিরে মারধর করা শুরু করে এবং তাদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার জন্য তারা গুলি করতে বাধ্য হয়। কিন্তু এই ঘটনার সত্যতা এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি।

এ ঘটনায় ৪ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার নামকরণ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি ঘোষণা করে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চক্রান্তে কেন্দ্রীয় বাহিনী নিরীহ তৃণমূল কর্মীদের হত্যা করেছে। এই ঘটনার অব্যবহিত পরে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব শীতলকুচি তে যেতে পারবেন না। তার মধ্যেই মৃত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইন মাধ্যমে।

কিন্তু দিলীপ ঘোষের গলায় একেবারে অন্য সুর। বরানগরে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বললেন, “যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” এই মন্তব্যের পর এ বিতর্কে ঢেউ উঠেছে রাজ্য রাজনীতিতে। দিলীপ ঘোষ বলেছেন, “সকলে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয়, কোনও কথা শুনবেন না। আমরা সব দেখে নেব। মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।”

সমস্ত মহল থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া নিন্দা করা হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এটিকে গণহত্যা বলে চিহ্নিত করেছিলেন। আর এবারে সেই আগুনে ঘি ঢাললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পর বিজেপির বিরুদ্ধে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের কটাক্ষ ছুটে আসছে। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ থেকে শুরু করে আরো অনেকেই দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026