প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সমগ্র ভারতবাসী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য আলো বন্ধ করে মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছিলেন। সেলিব্রিটি থেকে শুরু করে দেশের বহু মানুষ বাড়ির বারান্দায় বা উঠোনে দাঁড়িয়ে আলো জ্বালিয়েছিলেন। মূলত করোনা যুদ্ধের অন্ধকার থেকে দেশের মানুষকে একজোট হবার বার্তা দিয়েছিলেন মোদী। তবে এর মধ্যেই উত্তরপ্রদেশের বলরামপুরের এক বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি আলো জ্বালানোর বদলে আকাশে গুলি ছোঁড়েন। সোশ্যাল মিডিয়াতে এই ছবি শেয়ার হওয়ার পরেই তাঁর নাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্র অনুযায়ী জানা গেছে তিনি সবার থেকে একটু আলাদা হটকে কিছু করতে চেয়েছিলেন। তাই স্বামীর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে আকাশে গুলি ছোঁড়েন। তারপর তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট ও করেন। যা দেখে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পরিস্থিতি জটিল দেখে সবার কাছে ক্ষমাও চেয়ে নেন। তিনি বলেছেন যে তিনি আবেগের বসে আকাশে গুলি ছোঁড়েন।
শুধু এই ঘটনাই নয়, প্রধানমন্ত্রীর নিষেধ সত্বেও বহু মানুষ মশাল জ্বালিয়ে রাস্তায় একজোট হয়ে ঘুরে বেড়িয়েছেন। অনেকে আবার আতশবাজি, শব্দবাজিও ফাটিয়েছেন। এছাড়া কেউ আবার মশাল জ্বালিয়ে নাচ ও করেছেন। এইসব অপ্রীতিকর ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ বাজি ফাটানোর জন্য এবং নিয়ম না মানার জন্য অনেককে গ্রেফতার ও করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…