গোটা দেশ জুড়ে করোনার প্রকোপে চলছে লক ডাউন। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে আগামী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা শেষ হবে আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে। এদিকে করোনার প্রভাবে সংক্রমণের হার বাড়ছে দিন দিন। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০০ এবং মৃত্যু ১০০ এর উপর।
এমত অবস্থায় লক ডাউন বিধি জারি থাকার ফলে স্তব্ধ জনজীবন। রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথেই বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। যার ফলে পড়াশোনার উপর ক্ষতি হচ্ছে ব্যাপক। বন্ধ অফিস, কলকারখানা। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও খাতা দেখার প্রক্রিয়া শুরু করতে পারেনি সরকার। সিবিএসসি আইসিএসসি-এর পরীক্ষাগুলিরও একই অবস্থা দাঁড়িয়েছে।
আগামী ১৪ এপ্রিল লক ডাউনের শেষ দিন। কত তারিখ রাজ্যে স্কুল, কলেজ পুনরায় খুলবে তা জানান হবে আগামী ১৪ এপ্রিল, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তাই লক ডাউনের শেষ দিনেই সব কিছু বিবেচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করবে কেন্দ্র। এছাড়া রমেশ পোখরিয়াল জানিয়েছেন, যদি লক ডাউন আরও দীর্ঘায়িত করা হয় তাহলে পড়াশোনার যাতে কোনোরকম ক্ষতি না হয় সেই বিষয়ে নজর রাখা হবে। লকডাউনের পরে যেসব পরীক্ষাগুলি বাকি রয়েছে তার সময়সূচী এবং দিনক্ষণ ঠিক করা হবে সে ব্যাপারে একটি পরিকল্পনা করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…