পলিটিক্স

বিজেপি যুব মোর্চার নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, সুকান্ত মজুমদার ঘুরে যাওয়ার পরেই হল হামলা

সুকান্ত মজুমদার ঘুরে যাওয়ার পরেই কাঁচরাপাড়ায় বিজেপি যুব মোর্চার নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল দুপুরে নদিয়া থেকে ফেরার পথে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারির কাঁচরাপাড়ার বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই রাত্রে বিজেপি যুব মোর্চার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই হামলা চালিয়েছে। তবে শাসক দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে।

এদিকে বাগদায় হেলেঞ্চায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন সময় হয় তুমুল অশান্তি। জেলা সভাপতি সামনে টেবিল চাপড়ে বিক্ষোভ করেন কর্মীদের একাংশ। আলোচনা ছাড়াই বাগদা বিধানসভার কনভেনারের নাম ঘোষণা করার পর এই অশান্তি শুরু হয়েছিল বলে জানা গিয়েছে বিজেপি সূত্র মারফত। এই নিয়ে শুরু হয়েছে চাপানউতর। সূত্রের খবর, বাগদা বিধানসভা এলাকার কনভেনার হিসেবে ভগিরথ ঘোষের নাম ঘোষণা করা হয়েছিল। তারপর বিক্ষোভ শুরু হয় কর্মী সমর্থকদের মধ্যে।

এদিন চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রাম পদ দাস। বাগদা বিজেপির সাংগঠনিক বৈঠকে বিশৃঙ্খলা হয়। গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ঘরের ভিতরে অনুষ্ঠান চলেও বাইরে তুমুল হাতাহাতিতে জড়িয়ে এই অভিযোগকে আরো সুগঠিত করে তুললেন কয়েকজন বিজেপি সমর্থক। শনিবার এরকমভাবেই নানা জায়গায় দেখা যায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে অসন্তোষের ঘটনা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026