পলিটিক্স

চাকরি পেতে হলে দিতে হবে টাকা, ভাইরাল অডিও ক্লিপে শুরু হলো রাজনৈতিক তরজা

এসএসসি দুর্নীতির মধ্যেই এবারে দুই মহিলার কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে একজন মহিলা অন্য আরেকজন মহিলাকে বলছেন, ”টাকা ছাড়া কোন কাজ হয় না। আর কাজ না হলে টাকা ফেরত দেওয়া হয়।” সম্প্রতি এই অডিও ক্লিপ সামনে আসার পরই রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীরা দাবি করেছেন যে মহিলা এই কথা বলছেন তিনি আসলে একজন তৃণমূল নেত্রী।

অডিও ক্লিপে একজন মহিলা অন্যজনকে মিনতি দি বলে সম্বোধন করেছেন। ১৬ মিনিট ২২ সেকেন্ডের এই অডিও ক্লিপে মিনতি’দি নামের ওই মহিলা অন্য আরেকজন মহিলাকে বলছেন, ‘জমি থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি চাকরি বা সরকারি চাকরি সব ক্ষেত্রেই টাকা না দিলে কোন কাজ হয় না।’ ওই মহিলাকে তিনি আরো বলেন, তিনি নিজের হাতে টাকা নেন না তবে কাজ না হলে সেই টাকা ফেরত দেওয়া হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। শুধু তাই নয়, ওই অডিও ক্লিপে মহিলাকে আরো বলতে শোনা যায়, ‘যারা কাজ করার জন্য টাকা নিয়েছেন তাদের কথা আমি চন্দ্রিমা দি কে বলেছি। চন্দ্রিমাদি তাকে দ্রুত টাকা ফেরত দিতে বলেছেন।’

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, যাকে মিনতি দি বলে সম্বোধন করা হয়েছে তিনি হলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মিনতি হাজরা। অন্যদিকে যাকে চন্দ্রিমাদী বলা হচ্ছে তিনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হতে পারেন। এ বিষয়ে পশ্চিম বর্ধমানের সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে চাকরি পেতে গেলে যে টাকা দিতে হয় এই অডিও হল তার প্রমান।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মিনতি হাজরা। তিনি বলেছেন, ‘আমার গলা নকল করে এই ক্লিপ ছড়ানো হয়েছে। দুর্গাপুরের একজন মহিলা এই ষড়যন্ত্র করেছেন।’ অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘ আমি কিছুই জানিনা। আমার এ ব্যাপারে কিছু বলার নেই।’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026