পলিটিক্স

এবার বেসুরো বিজেপির রাজ্য সহ-সভাপতি, যোগ দিচ্ছেন তৃণমূলে?

নির্বাচনের ফলপ্রকাশ হবার পর থেকেই বিজেপির একাধিক নেতা বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। একাধিক নেতা বেসুরো হচ্ছেন বিজেপির অন্দরে। এই পরিস্থিতিতে বিজেপির যখন এত টালমাটাল অবস্থা সেই সময় বেসুরো তালিকায় নাম লেখালেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজ কমল পাঠক। মূলত, আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার দলবদল প্রসঙ্গে তিনি দলের বিরুদ্ধে মন্তব্য করলেন। সোমবার আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তার অনুগামীদের নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপর থেকেই সুর চড়িয়েছেন বহু নেতা।

গঙ্গাপ্রসাদের তৃণমূলে যোগ দেওয়া সম্পর্কে রাজকমল বললেন, “গঙ্গাপ্রসাদ শর্মার নেতৃত্বে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার সমস্ত আসন জিতলো বিজেপি। তিনি বহু পুরনো নেতা ভারতীয় জনতা পার্টির। তিনি কেন দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন? নেতৃত্বকে এটা নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।” যদিও রাজকমল বাবু দলত্যাগ করে তৃণমূলে যোগদান করবেন কিনা, সেই নিয়ে তিনি কিছু জানাননি। যদিও গঙ্গাপ্রসাদবাবুর দলত্যাগকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “গঙ্গাপ্রসাদ শর্মার দলত্যাগে কোনরকম সমস্যা হবে না বিজেপির।”

অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের কেউ গঙ্গাপ্রসাদ এর দলত্যাগ নিয়ে ভাবতে রাজি নন। তার মধ্যেই নিজের মন্তব্য সামনে এনে বিতর্ক উস্কে দিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজ কমল পাঠক। প্রসঙ্গত উল্লেখ্য গঙ্গাপ্রসাদ শর্মা ছাড়াও আলিপুরদুয়ার বিজেপির আরও সাতজন নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিজেপি সাধারণ সম্পাদক বীরেন্দ্র, সম্পাদক বিনোদ ব্লিঞ্জ, সহ সভাপতি বিপ্লব সরকার, কুমারগ্রাম মন্ডল প্রেসিডেন্ট নিশান লামা, কালচিনির আহ্বায়ক কৃপাশঙ্কর জয়সওয়াল, সহ-আহ্বায়ক ঈশ্বর কুমার বিশ্বকর্মা এবং অসীম কুমার লামা।

গতকাল তৃণমূলে যোগদান করে গঙ্গাপ্রসাদ শর্মা বলেছেন, “আলিপুরদুয়ারে বিজেপি ভালো ফল করা সত্ত্বেও তৃণমূলে এলাম কারণ নির্বাচনের আগে থেকেই জেলাকে বাদের তালিকায় রেখে দিয়ে কাজ করেছিল বিজেপি হাইকমান্ড। দিল্লি-কলকাতা কে নিয়ে যোগদান করানো হচ্ছিল নেতাদের। জেলাকে সেই সমস্ত বিষয়ে কোন ভাবে জানানো হয়নি। সেই সময় যদি আমি তৃণমূলে যোগদান করতাম তাহলে আমাকে গদ্দার বলা হত, তাই নির্বাচন শেষে যোগদান করলাম। ৫ আসনে দলকে জিতিয়েছি কিন্তু তখন থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলাম।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026