পলিটিক্স

শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা, কি বক্তব্য বিজেপির?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক? এই নিয়ে দ্বন্দ্ব ক্রমাগত চলছেই। তারপর আবার এই রাজ্যে বিজেপির ক্ষমতা বৃদ্ধির পরে এই দাবি আরো জোরালো হতে শুরু করেছে। বিগত ১৯৫৩ সালের ২৩ শে জুন জম্মু-কাশ্মীরের পুলিশ হেফাজতে মারা গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলা হলেও ভারতীয় জনতা পার্টির মধ্যে শ্যামা প্রসাদের মৃত্যু রহস্য এখনো রহস্যই থেকে গেছে।

২০০৪ সালে, অটল বিহারী বাজপাই দাবি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ষড়যন্ত্রের ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। তারপরে বেশ অনেক বছর হয়ে গেছে শ্যামাপ্রসাদ এর মৃত্যুর রহস্য নিয়ে তেমন কোনো তদন্ত করা হয়নি। অটল বিহারী বাজপাই পর্যন্ত শুধুমাত্র দাবিটুকু করেছিলেন কিন্তু তিনি যখন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি কোনো রকম তদন্তের দাবি জানান নি। এরপর ভারতীয় জনতা পার্টি ২০১৪ সালে ফের ক্ষমতায় আসে।

নরেন্দ্র মোদি সরকার যখন প্রতিষ্ঠিত হয় কার আমলে তেমন কোনো অগ্রগতি হয়নি এই মামলার। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা মনে করা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে। কিন্তু তার মৃত্যু নিয়ে বিজেপির তেমন কোনো হেলদোল নেই, এই প্রেক্ষিতে আইনজীবী স্মরজিত রায়চৌধুরী নিজে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আগের অটলবিহারী জমানায় চলতি মোদী জমানায় এই মামলার কোনো তদন্ত হয়নি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্য জানতে গঠন করা হয় তদন্ত কমিশন। তার দাবি, ” আমি চাই এই রহস্যের অবসান হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক।” এবার এইটাই দেখার বিজেপি হাইকমান্ড এই জনস্বার্থ মামলা নিয়ে কিরকম ভাবে এগোন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026