চেন্নাই: বরাতজোরে একটুর জন্য প্রাণে বাঁচলেন বিজেপি নেত্রী। মারাত্বক দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি নেত্রী খুশবু সুন্দরের গাড়ি। কার্যত দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। কিন্তু তাও প্রাণে বেঁচে গিয়েছেন বিজেপি নেত্রী। মৃত্যুর কাছ থেকে ফিরে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, তামিলনাড়ুর কুড্ডালোরে বিজেপির ভেল যাত্রায় অংশ নিতে বিজেপি নেত্রী যাচ্ছিলেন৷ ঠিক সেই সময় মেলমারুভাথুর শহরের কাছে ঘটে এই মর্মান্তিক দর্ঘটনা৷ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণে বেঁচে ফিরে টুইটারে সে কথা নিজেই জানিয়েছেন বিজেপি নেত্রী। তিনি টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনার মধ্যে পড়েছি৷ তবে সকলের শুভেচ্ছা ও ঈশ্বরের আর্শীবাদে আমি সুরক্ষিত রয়েছি৷ যেখানে যাচ্ছিলাম, সেই যাত্রা আবার শুরু করেছি৷ ভেল যাত্রায় অংশগ্রহণ করতে কুড্ডালোরের দিকে আবার এগোচ্ছি৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ মুরুগানের আর্শীবাদে আমি বেঁচে গিয়েছি৷ আমার স্বামীর অগাধ বিশ্বাসের মর্যাদা পেলাম আজ৷’
জানা গিয়েছে, বিজেপি নেত্রীর গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে একটি ট্রাক চলে আসে। আর তারপরেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে যায়। গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…