রাজ্য

ফের গোষ্ঠী দ্বন্দ্ব কোচবিহারে, দল বদলের হুঁশিয়ারি বিধায়কের

ফের কোচবিহারে তৃণমূলে বিদ্রোহ। এইবার প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গেল সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির সঙ্গে বোঝাপড়ার অভিযোগ। তিনি যখন এই অভিযোগ আনেন তখন মঞ্চে বসেছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক নেতা। কেবল সেখানেই থামেননি তিনি। এইদিন তাকে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থাকে নিয়েও ক্ষোভ প্রকাশ করতে। অন্যদিকে দলের জেলা নেতৃত্বের তরফে এইদিন সদ্যনিযুক্ত ব্লক সভাপতিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগদীশবাবু। সঙ্গে অবগত করেন নিজের দল বদলের সম্ভাবনার সাথেও। ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে সাংগঠনিক কাজে প্রশান্ত কিশোরের দলের হস্তক্ষেপেরও।

মঙ্গলবার তার সাথে দেখা করতে গিয়েছিল প্রশান্ত কিশোরের সংস্থার কিছু কর্মী। তাদের সামনেই নিজের ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। বিকেলে এক কর্মীসভায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় তাকে। এইদিন তিনি বলেন,”চেয়ারে অনেক নেতারা বসে আছেন। তাদের হাতেই রয়েছে কোচবিহারের জেলা তৃণমূলের ভবিষ্যৎ। তবে তার আগে ঠিক করতে হবে যে তারা কি চান। তারা কি চান কোচবিহারে তৃণমূলকে আরও মজবুত করতে নাকি বিজেপিকে উপহার দিতে। সংগঠিত করার বদলে তাচ্ছিল্য চলছে এই জেলায়। সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরই। আপনারাই কারিগর।”

অন্যদিকে দলীয় নেতৃত্বের একাংশ কে সতর্ক ও করতে দেখা গেছে তাকে। সতর্ক করে তিনি বলেন,”আমার ওপর একা আঘাত আসেনি। গোটা জেলার সবার ওপর আসবে এই আঘাত। জেলার অনেক নেতাই বিজেপির সাথে যোগাযোগ রেখে কাজ করছেন। ২০১৯ এ তারা বিজেপি কে সাহায্য করেছিল। আর তারা আজকের নেতা। তবে এখন নয়, বোঝা যাবে ২১ এর ভোটে, কে কত বড়। বিপদ টা আমার একার হবেনা। সবার হবে, যদি ২১ সালে ক্ষমতায় মমতা ব্যানার্জি না থাকে তবে।”

তবে কোচবিহারের এই গোষ্ঠীদ্বন্দ্ব আজকের নয়। সেখানে প্রথমে পার্থপ্রতিম রায়ের সাথে রবীন্দ্রনাথ ঘোষের গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই থাকত। এরপর উদয়ন গুহ যোগ দেন তৃণমূলে। তখন লড়াই হয়ে যায় ত্রিমুখী। যার জেরে নিয়মিত রক্ত ঝরে কোচবিহারে। ২০১৯ সালের নির্বাচনে কোচবিহারে তৃণমূলের ভরাডুবি হয়েছিল। অর্থাৎ তাসের ঘরের মতো সংগঠন পড়ে রয়েছে জেলায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026