রাজ্য

আলাপন বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন : শুভেন্দু

বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি আলাপন বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বলেছেন, “যে আমলা গত ৩১ মে পর্যন্ত কেন্দ্রীয় ক্যাডার ছিলেন তিনি এখন বর্তমানে শাসকদলের অভিন্ন অংশে পরিণত হয়েছেন।” তিনি এছাড়াও আলাপন বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন যে দ্রুত দুর্নীতির যে সমস্ত ঘটনা ঘটেছে তার পর্দাফাঁস করে তদন্ত করতে হবে।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “অন্ডাল বিমানবন্দর এর জন্য ২৩০০ একর জমি কৃষকদের কাছ থেকে নেওয়া হয়েছিল। সেই কমিটির দায়িত্বে ছিলেন আলাপনবাবু। সরকারের ইকুইটি শেয়ার প্রথমে ১১ শতাংশ, পরে ২৬ শতাংশ এবং শেষে ৪৭ শতাংশ করা হয়। কেন্দ্রীয় সরকার সেখানে প্রচুর টাকা লোন দিয়েছে। সেই টাকার আসল পাওয়া যায়নি, সুদ তো দূরের কথা। আলাপনবাবু সরকারের অনেক বেআইনি কাজের সাথে যুক্ত ছিলেন। আর কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীকে অপমান করে তিনি সংবিধানের বাইরে যাওয়ার প্রয়াস চালিয়েছেন।”

তিনি এছাড়াও আজকের বৈঠকের প্রসঙ্গে রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি আজ বিরোধী দলনেতা হিসেবে মহামান্য রাজ্যপালের সাথে দেখা করলাম। গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে। রাজ্যপালের হস্তক্ষেপ ছাড়া বাংলায় শান্তি আনা যাবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026