নিউজ

মহিলাদের আত্মরক্ষায় পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার নতুন কর্মসূচি ‘উমা’

হাথরসকান্ডের পর এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। তাই মহিলাদের আত্মরক্ষায় পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চা ‘উমা’ কর্মসূচির সূচনা করল। জেলায় জেলায় ‘উমা’ কর্মসূচিতে মহিলাদের শেখানো হবে আত্মরক্ষার কৌশল। এই কর্মসূচি দ্বারা জানানো হয়েছে পেশাদার প্রশিক্ষকরা ক্যারাটে শেখাবেন।  মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায় বলেন,”রাজ্যে মহিলাদের উপরে অত্যাচার চলছে।

তৃণমূলের রাজত্বে মহিলারা সুরক্ষিত নন। তাই মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখানো হবে। তাঁরাই প্রতিরোধ গড়ে তুলবেন।” এই নিয়ে আজ হাসপাতাল থেকেও ভার্চুয়াল ভাষণ দিয়েছেন অগ্নিমিত্রা পল। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷

নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷ অন্য দিকে হাথরসের দলিত তরুণীকে মধ্যরাতে দাহ করার ঘটনায় কাঠগড়ায় উঠেছে উত্তরপ্রদেশ পুলিশ এর নাম। ইতিমধ্যেই হাথরস ধর্ষণ কান্ড নিয়ে তোলপাড় হয়েছে সারা ভারত। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আর এবার হাথরসের পথে তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা।

তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দফায় দফায় সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে আজ সকালেই হাথরসে আটকানো হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। সাংসদ ডেরেক ও ব্রায়ানকে হেনস্থা করা হয়েছে। এমনকি নির্যাতিতার গ্রামে সংবাদমাধ্যমকেও কার্যত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

 

 

Anirban Kundu

Recent Posts

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এবার ৬ লেনের উড়ালপুল! বদলে যাবে বিমানবন্দরের রাস্তা

কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…

May 14, 2026

বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, একধাক্কায় ডবল পেনশন! বড় ঘোষণা রাজ্য সরকারের

নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…

May 14, 2026

উত্তরবঙ্গের জন্য বড় উপহার! এনজেপি-অমৃতসর রুটে ছুটবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…

May 14, 2026

Ayushman Bharat: কারা কারা পাবেন না ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? সামনে এল বড় তথ্য

পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…

May 14, 2026

প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন! অমৃতসর থেকে জম্মু পৌঁছবেন মাত্র ২ ঘণ্টায়

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…

May 14, 2026

রেশনে আর মিলবে না আটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন নতুন খাদ্যমন্ত্রীর, দিলেন এই বার্তা

রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…

May 14, 2026