লকডাউনের সময় থেকে একের পর এক চ্যালেঞ্জ নিয়েই চলেছেন টলি-টাউনের অভিনেত্রী তৃণা সাহা।কখনো ‘এখন-তখন’ চ্যালেঞ্জ যেখানে দেখা যাচ্ছে 72 কিলো ওজনের তৃণাকে তো কখনো ফটোশুট। ধীরে ধীরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যাবতীয় বিধি মেনে শুটিং শুরু করেছে। তৃণাও আবার ফিরেছেন কাজে। কিন্তু কাজে ফিরতে ফিরতেই ‘কলের বৌ’ দর্শকদের চমকে দিয়েছেন।
খুব সম্প্রতি তৃণা পুজো উপলক্ষ্যে একটি ফটোশুট করেছেন যাতে তাঁর পরনে ছিল সনাতন তাঁতের কালো ও লালপাড় শাড়ি।কিন্তু ফুলস্লিভ ব্লাউজ ও সানগ্লাস তৃণার এই লুককে দিয়েছে অভিনবত্ব। ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুরোনো বাঙালী বাড়ির স্থাপত্য। তৃণা তাঁর কেরিয়ারের শুরু থেকেই বরাবর গতানুগতিক ধারার বাইরে অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন।
এবার নিজের শুটের পোজ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেল তাঁকে।তৃণার ইন্সটাগ্রামে এই শুটের ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়েছে ভিডিওটি এবং লাইকের সংখ্যাও নেহাত কম নয়। ফটোগ্রাফার সায়ন্তন দত্ত-র ক্যামেরায় তৃণার এই নতুন লুক নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…