রাজ্য

SCC-PTTI সমস্যার সমাধান, নিয়মিত নিয়োগের সাথে একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির খসড়া ইশতেহারে

একুশের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বল এখন বাংলার রাজনৈতিক দলগুলির কোর্টে। প্রার্থী বাছাই, নির্বাচনী প্রচার থেকে ইস্তাহার প্রকাশ, ভোট নেওয়ার আগে একধাপ এগিয়ে থাকতে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এইবার বাংলার বিধানসভা ভোট যেহেতু গেরুয়া শিবিরের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তাই তাদের নির্বাচনী ইশতেহারেও চমকে থাকা স্বাভাবিক। গেরুয়া শিবির এখনও তা প্রকাশ না করলেও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে একটি খসড়া ইস্তাহার। ঐ খসড়া ইস্তেহারেও বেশ কিছু ক্ষেত্রে শাসক শিবিরের বেশ কিছু ক্ষেত্রে শাসক শিবিরের কিছু সিদ্ধান্তের প্রতিফলন থাকছে বলে দলীয় সূত্র হতে খবর।

ইস্তেহার তৈরির জন্য ইতিমধ্যে বাংলার ২৯৮ টি বিধানসভা থেকে সাধারণ মানুষের মতামত নিয়ে শুরু করা হয়েছে গেরুয়া শিবির। সেই সব মতামত এলে ঐ খসড়া ইস্তেহার সংশোধন, পরিমার্জন করে তা প্রকাশ করা হবে।

বাংলায় গেরুয়া শিবিরের অবাঙালি সংস্কৃতি চালান করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। সেই কথা মাথায় রেখে এইবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চলেছে পদ্ম শিবির। এমনটাই জানানো হয়েছে দলীয় সূত্র হতে। এমন দাবি অবশ্য করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্র এখনও তাতে সবুজ সংকেত দেয়নি। ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূলের রাস্তায় হেঁটেই ওই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি। তবে ইস্তাহার প্রকাশ না হওয়া পর্য্ন্ত তা নিশ্চিত করা বলা যাচ্ছে না।

বাংলার এসএসসি পরীক্ষা, পিটিটিআই, প্রাইমারিতে নিয়োগ, প্যারা টিচারদের সমস্যা নিয়ে বহুবারই সরব গেরুয়া শিবির। এই সব বিষয়গুলিও এইবার থাকছে গেরুয়া শিবিরের ইস্তেহারে। এছাড়াও বাংলার সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধন, বিভিন্ন দফতরে নিয়োগ, নিয়মিত নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রতিশ্রুতিও থাকছে। ওই সব সমস্য়ার একটা গ্রহণযোগ্য সমাধান বের করবে বিজেপি। এমনটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026