বিনোদন

বড়সড় চমক দিয়ে BJP-তে যোগ দিলেন অভিনেত্রী Srabanti Chatterjee

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারের উদ্দেশ্যে পূর্ণোদ্যমে মাঠে নেমে পড়েছে। এছাড়াও নির্বাচন যত এগিয়ে আসছে ততো তৃণমূল ও বিজেপি শিবিরে বাড়ছে তারকাদের উপস্থিতি। ঘাসফুল শিবির এবং গেরুয়া শিবিরে একে অপরকে পাল্লা দিয়ে যোগদান করছে টলিউড তারকারা। তারই মাঝে আজ অর্থাৎ সোমবার গেরুয়া শিবিরে নাম লেখালেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন।

এখন বিনোদন মহলের লাইন পড়েছে রাজনৈতিক মহলের দিকে। কিছুদিন আগে যশ দাশগুপ্ত বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর আবার কিছুদিন আগে টলিউড অভিনেত্রী পায়েল সরকার বিজেপির সৈনিক হবে পথ চলা শুরু করেছেন। আজ গেরুয়া শিবিরে নতুন তারকা সংযোজন টলিউড গ্ল্যামার কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এখনও অব্দি এই অভিনেত্রী সক্রিয়ভাবে সিনেমাতে কাজ করেন। তারকা হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার থাকলেও এবার রাজনীতির ইতিহাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলবেন, তা বলা বাহুল্য।

টলিউডের সাথে বঙ্গ রাজনীতির যোগ বেশ অনেকদিন আগে থাকতে। বামপন্থী রাজনীতির সাথে চলচ্চিত্র ও থিয়েটারের প্রথম যোগাযোগ হয়েছিল। ডানপন্থী রাজনীতির সাথে মৌসুমী চট্টোপাধ্যায় থেকে শুরু করে নাফিসা আলিকে বাংলা কংগ্রেসের প্রার্থী করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সেই প্রয়াস কাজে দেয়নি। কিন্তু সেই জায়গায় বেশ সফল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে তাপস পাল, শতাব্দী রায় থেকে শুরু করে নতুন প্রজন্মের দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে তৃণমূলে শামিল করেছেন। এতদিন টলিউডের সাথে খুব একটা যোগ ছিলনা বিজেপির। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে সেই ফাঁক রীতিমতো পুষিয়ে নিচ্ছে গেরুয়া শিবির। পরপর দিন দশেকের মধ্যে টলিপাড়ার যশ দাশগুপ্ত থেকে শুরু করে আজকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অব্দি বিজেপিতে যোগদান করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026