রাজ্য

বাংলায় মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিবহন, বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য প্রতিশ্রুতির বন্যা

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এখন রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এবারের নির্বাচনে যে তৃণমূল বনাম বিজেপির হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তাই দুটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে নির্বাচনে লড়াইয়ের মাঠে নেমে পড়েছে। কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শাসকদলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল। সেই ইশতেহারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কল্পতরু হয়ে উঠেছিলেন। এবার আজ অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। আশাতিত ভাবেই বিজেপি তাদের ইশতেহারে চমক দিয়েছে। ইশতেহারের মধ্যে বিজেপি বাংলার মেয়েদের জন্য কল্পতরু হয়ে উঠেছে।

বাংলা বিধানসভা নির্বাচনের আগে বিরোধীপক্ষ বারংবার বিজেপিকে কাঠগড়ায় তুলেছে নারী সুরক্ষা ইস্যু নিয়ে। বারবার শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশের উদাহরণ টেনে বলেছে যে বিজেপি শাসিত রাজ্যে নারীদের কোন সুরক্ষা নেই বা মর্যাদা নেই। সেই কথাকে খন্ডন করতে ভিডিও শিবির যে আজকে তাদের নির্বাচনী ইশতেহারে মহিলাদের জন্য কল্পতরু হয়ে উঠেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। বিজেপি তাদের ইশতেহারে জানিয়েছে যে নির্বাচনে বিজেপি সরকার বাংলায় শাসন দায়ভার পেলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া বিজেপি জিতলে বাংলায় রাজ্য পুলিশে ৩ ও রিজার্ভ ফোর্সে ৯ মহিলা ব্যাটেলিয়ান তৈরি করা হবে।

এখানেই শেষ করেনি বিজেপি। বাংলার মহিলাদের জন্য আরো বেশ কয়েকটি প্রকল্প এনে চমকে দিয়েছে গেরুয়া শিবির। শাহ জানিয়েছেন, বাংলায় মেয়েদের শিক্ষা ও পরিবহনের খরচ সম্পূর্ণ সরকার বহন করবে। বাংলার মধ্যে যেকোনো জায়গায় মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে পরিবহন করতে পারবে। এছাড়া মেয়েদের ১৮ বছর বয়স হলে তারা এককালীন ২ লাখ টাকা করে পাবে। এর পাশাপাশি দলিত ও অনগ্রসর মেয়েদের জন্য বিজেপি সরকার “বালিকা আলো” প্রকল্প শুরু করবে। এই প্রকল্পে দলিত-আদিবাসী ছাত্রীদের ষষ্ঠ শ্রেণিতে ৩ হাজার, নবম শ্রেণিতে ৫ হাজার, একাদশ শ্রেণিতে ৭ হাজার এবং দ্বাদশ শ্রেণি পাশ করলে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া বিধবাদের বিধবা ভাতা মাসে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, শাসকদল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তাদের মহিলামুখী প্রকল্প নিয়ে গর্ব করে। এমনকি তৃণমূলের কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়। তাই এবার বিজেপি মহিলা ভোটব্যাঙ্ক টানতে বাংলার মেয়েদের জন্য কল্পতরু হয়ে উঠেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026