রাজ্য

ক্ষমতায় আসলেই এইমসের মতো তিনটি হাসপাতাল, সঙ্গে পুরোহিতের জন্য ভাতা, ঘোষণা শাহের

টার্গেট নবান্ন, এই কারণে ভোট শুরুর মোটামুটি এক সপ্তাহ আগে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করে দিল তাদের এবছরের নির্বাচনী ইশতেহার। ইশতেহার প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, “বিজেপি সব সময় সংকল্প পত্রকে গুরুত্বপূর্ণ স্থান দিয়ে এসেছে। এবারের সংকল্প পত্রে বাংলার জন্য অনেক কিছু থাকছে। আমরা কিভাবে সোনার বাংলা তৈরি করব, সেটা আমরা লিখিত আকারে প্রকাশ করেছি এই সংকল্প পত্রে। এই সংকল্প পথের উপর ভিত্তি করে আমরা একাধিক জায়গায় সরকার চালিয়ে এসেছি। শুধুমাত্র আমাদের মস্তিষ্কপ্রসূত নয়, এই সম্পর্ক পত্রের জন্য আমার রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের মতামত গ্রহণ করেছি।”

অমিত শাহ বললেন, “সরকার গঠনের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সহকারী বেতন ভুকদের জন্য সপ্তম বেতন কমিশন আমরা শুরু করব। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন এ এইমসের মত তিনটি হাসপাতাল আমরা তৈরি করতে চলেছি।” অমিত শাহ আরো বললেন, “এই সোনার বাংলা কোন অলীক কল্পনা হবে না। আমরা অতীতে দেখে এসেছি বাংলা ভারতের থেকে এগিয়ে থাকতো। বাংলা থেকেই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। ভারতের জাতীয় সংগীত জনগণমন অধিনায়ক, সঙ্গে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, সবকিছুই এই বাংলার মাটিতেই তৈরি হয়েছে।”

তিনি আরো বলেন, “শিক্ষা, বিজ্ঞান এবং সাহিত্য সবদিকেই বাংলা সবার থেকে এগিয়েছিল। কিন্তু সেই কৌলিন্য আর নেই। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার সেইরূপ আবারো ফিরে আসবে। বাংলায় আপনারা দেখতে পাবেন সোনার দিন।” নরেন্দ্র মোদী টুইট করলেন, “ভারতীয় জনতা পার্টি সোনার বাংলা সংকল্প পত্রে এক নতুন সোনার বাংলা তৈরি করবে। সেই সূত্রে উন্নয়নের একটা রূপরেখা আমরা তৈরি করে দিলাম। আপনারা সবাই এই রূপরেখা দেখুন এবং বিচার করুন।”

এছাড়াও ইমাম ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দু ভোট ব্যাংকের উপর থাবা বসানোর জন্য এবারে অমিত শাহ পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন। তিনি বললেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার পুরোহিতদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা অনুদান প্রদান করবে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও বাংলায় ৬০ ঊর্ধ্ব যারা কীর্তন গায়ক আছেন, তাদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা অনুদান দেওয়া হবে। স্বভাবতই স্পষ্ট, এবারে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটব্যাংককে পাখির চোখ করে নির্বাচনে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026