রাজ্য

ক্ষমতায় আসলেই লাগু হবে CAA, মতুয়াদের ভোটব্যাঙ্ক জয় করতে শাহী ঘোষণা

আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল সম্পূর্ণ প্রার্থী তালিকা। বাকি ছিল শুধুমাত্র ইশতেহার প্রকাশ। এবারে ষোল কলা পূর্ণ করে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি। ইশতেহার প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, স্বাধীনতার পর থেকেই পিছিয়ে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ। বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কোনো উন্নতি করেনি। পশ্চিমবঙ্গের আসন উন্নতি হবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে।

আর এবারে নাগরিকত্ব নিয়ে মুখ খুললেন অমিত শাহ। তিনি জানিয়ে দিলেন এবারে শরণার্থীদের জন্য নাগরিকত্ব দেবে বিজেপির সরকার। অমিত শাহের গলায় বারবার উঠে এলো প্রতিশ্রুতির কথা। এছাড়াও এবারে নাগরিকত্ব নিয়ে শরণার্থীদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করে দিলেন অমিত। বিধানসভা নির্বাচনের আগে সোনার বাংলা গড়ার লক্ষে ইশতেহার প্রকাশ করলো বিজেপি। তিনি জানালেন, ৭০ বছর যারা আছেন শরণার্থী এমন মানুষের জন্য দেওয়া হবে নাগরিকত্ব।

প্রতিটি শরণার্থী পরিবারকে আগামী পাঁচ বছর বার্ষিক দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানালেন অমিত শাহ। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব আইন চালু করা হবে। এছাড়াও সমস্ত দিনক্ষণ বেঁধে দিলেন অমিত শাহ। মতুয়াদের মধ্যে এই নাগরিকত্ব নিয়ে বেশ কয়েকদিন ধরে ক্ষোভের সঞ্চার হয়েছে। এবারে বিধানসভা নির্বাচনে ৮৪ টা আসনে মতুয়ারা নির্ণায়ক ফ্যাক্টর হতে চলেছে। ঠাকুরনগরের সভা করেও সেখানে অমিত শাহ এই নাগরিকত্ব নিয়ে তেমন কিছু মন্তব্য করতে পারেননি। ঠাকুরনগরের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর অসন্তোষের কারণে বারংবার প্রশ্নের মুখে পড়েছিল ভারতীয় জনতা পার্টির সিএএ রুল।

এই সমস্ত গরিমসির অবসান করে এদিন সমস্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধুমাত্র নাগরিকত্ব না, সীমান্তের অঞ্চলগুলিতে আরো বেশি করে সুরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও মাহিষ্য সম্প্রদায়কে ওবিসি এর অন্তর্ভুক্ত করার ঘোষণা করে দিলেন অমিত শাহ। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে এবারে অব্রাহ্মণ হিন্দু ভোটব্যাঙ্ক তাদের একটি অন্যতম বড় টার্গেট হতে চলেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026