রাজ্য

বাংলার জন্য কল্পতরু বিজেপি! নির্বাচনী ইশতেহারের সেরা ১৫ চমক

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এখন রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এবারের নির্বাচনে যে তৃণমূল বনাম বিজেপির হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তাই দুটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে নির্বাচনে লড়াইয়ের মাঠে নেমে পড়েছে।

কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শাসকদলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল। সেই ইশতেহারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কল্পতরু হয়ে উঠেছিলেন। এবার আজ অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। আশাতিত ভাবেই বিজেপি তাদের ইশতেহারে চমক দিয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনে বিজেপির সেরা ১৫ ইশতেহারি চমকের সম্বন্ধে জেনে নিন।

  • বাংলায় ১০০ দিনের কাজ বেড়ে হবে ২০০ দিনে।
  • রাজ্যের সমস্ত জায়গায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে খাবার পাওয়া যাবে।
  • বিজেপি ক্ষমতায় এলে গম, ডাল, নুন এবং চিনি পাওয়া যাবে যথাক্রমে ১ টাকা, ৩০ টাকা, ৩ টাকা ও ৫ টাকা কিলো দরে।
  • রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন শুরু হবে।
  • স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য উত্তরবঙ্গ, জঙ্গলমহলে ও সুন্দরবনে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হবে।
  • মাধ্যমিক ও প্রাথমিক স্তরে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে।
  • কৃষক সম্মান নিধি প্রকল্প এর অন্তর্গত করে প্রত্যেক কৃষককে বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
  • যে সমস্ত কৃষকরা মমতাদির গাফিলতিতে কৃষক সম্মান নিধি পাইনি তারা এককালীন ১৮ হাজার টাকা পাবে।
  • মৎস্যজীবীদের জন্য কল্পতরু হয়ে বিজেপি তাদের বছরে ৬০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
  • ১৮ বছর হলেই মেয়েদের এককালীন ২ লাখ টাকা দেওয়া হবে।
  • সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য এবার থেকে ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা হবে।
  • বাংলার মেয়েদের জন্য শিক্ষা ও পরিবহন সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।
  • রাজ্য পুলিশের ৩ ও রিজার্ভ ফোর্সের ৯ মহিলা ব্যাটেলিয়ান তৈরি করা হবে।
  • পুরোহিত ও কির্তনিয়ারা মাসে ৩০০০ টাকা করে সরকারি অনুদান পাবে।
  • বিধবাদের মাসিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026