রাজ্য

কৃষকদের প্রতিবছর টাকা, একনজরে দেখুন নির্বাচনে বিজেপির ইশতেহার

আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল সম্পূর্ণ প্রার্থী তালিকা। বাকি ছিল শুধুমাত্র ইশতেহার প্রকাশ। এবারে ষোল কলা পূর্ণ করে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি। ইশতেহার প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, স্বাধীনতার পর থেকেই পিছিয়ে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ। বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কোনো উন্নতি করেনি। পশ্চিমবঙ্গের আসন উন্নতি হবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে।

আসুন দেখে নেওয়া যাক ভারতীয় জনতা পার্টির এই ইশতেহারে কি কি রইল-

  • চালু করা হবে আয়ুষ্মান ভারত প্রকল্প।
  • চালু হবে কৃষক সম্মান নিধি যোজনা। একসঙ্গে বকেয়া টাকা আপনারা পাবেন। প্রতিবছর দেওয়া হবে ১০ হাজার টাকা করে।
  • প্রতি মৎস্যজীবীকে বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হবে।
  • সরস্বতী পূজা এবং দূর্গা পূজা করার জন্য কাউকে আদালতে যেতে হবে না।
  • সীমান্ত সুরক্ষার উপর নজরদারি আরো বাড়ানো হবে।
  • ৭০ দেশে আছেন এমন শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে।
  • মহিলাদের কেজি থেকে পিজি অবধি পড়ার জন্য কোনো টাকা দিতে হবেনা।
  • মহিলাদের গণপরিবহনের জন্য কোনো টাকা দিতে হবে না।
  • ভূমিহীন কৃষকদের বছরে ৪ হাজার টাকা করে দেওয়া হবে।
  • মাহিষ্য সম্প্রদায়কে ওবিসীর আওতায় আনা হবে।
  • প্রতিটি পরিবারে অন্তত একজনকে চাকরি দেওয়া হবে
  • সপ্তম বেতন কমিশন চালু করা হবে।
  • ৩টি নতুন এইমস চালু করা হবে।
  • বিধবা ভাতা দেওয়া হবে ৩ হাজার টাকা।
  • দলিত আদিবাসী ছাত্রীদের ধাপে ধাপে টাকা দেওয়া হবে।
  • আমুলের সাহায্য নিয়ে বড়ো দুগ্ধ প্রকল্প স্থাপন হবে।
  • ৫,০০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি হবে কৃষকদের জন্য। কৃষকদের সন্তানদের বিনামূল্যে পড়ানো হবে।
  • আশা কর্মীদের বেতন বাড়বে ১.৫ হাজার টাকা।
  • ১০ হাজার স্টার্টআপ ব্যবসা শুরু হবে।
  • সত্যজিৎ রায় ইন্টারন্যাশনল অ্যাওয়ার্ড চালু হবে।
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026